1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
কৃষক থেকে উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ঝিকরগাছায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস - News Of Bangla TV কৃষক থেকে উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ঝিকরগাছায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস - News Of Bangla TV
September 13, 2026, 6:44 pm

কৃষক থেকে উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ঝিকরগাছায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস

আফজাল হোসেন চাঁদ
  • Update Time : Tuesday, June 16, 2026
  • 173 Time View

‎ কৃষক থেকে উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ঝিকরগাছায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস

‎‎আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা :

কৃষক থেকে উদ্যোক্তা তৈরির লক্ষ্যে যশোরের ঝিকরগাছায় ‘কৃষিই সমৃদ্ধি’ ও পুষ্টির উন্নয়ন, উদ্যোক্তা তৈরি এবং পরিবেশ বান্ধব চাষাবাদ এই স্লোগানকে সামনে রেখে দিনব্যাপী “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬” অনুষ্ঠিত হয়েছে। ‎মঙ্গলবার (১৬ জুন) সকাল ০৯টা থেকে সারাদিন ব্যাপী উপজেলা পরিষদ হলরুমে এই কংগ্রেসের আয়োজন করা হয়। ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। অনুষ্ঠানে বিশ্ব ব্যাংক এবং ইফাদ’র যৌথ সহযোগিতায় পরিচালিত এই প্রকল্পের মূল লক্ষ্য ও গুরুত্ব তুলে ধরে উক্ত আয়োজনের প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক সাফফাত আরা সাঈদ। তিনি তার বক্তব্যে জানান, টেকসই কৃষির মাধ্যমে পুষ্টি উন্নয়ন, নতুন কৃষি উদ্যোক্তা তৈরি এবং পরিবেশ বান্ধব চাষাবাদ পদ্ধতি ছড়িয়ে দেওয়াই এই কংগ্রেসের মূল উদ্দেশ্য।
‎উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রকল্পের জেলার সিনিয়র মনিটর অফিসার মো. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম, জামায়াতের উপজেলা নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদ, বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি) এর উপজেলার সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. খায়রুল ইসলাম মোল্লা, উপজেলা তথ্য আপা রোকসানা সুলতানা, কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুস সমাদ, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মফিজুর রহমান, উপ সহকারী কৃষি অফিসার নয়নানন্দন পাল নয়ন, মহাদেব কুমার দাস, আইয়ুব হোসেন, অর্ধেন্দু কুমার পাড়ে, মফিজুর রহমান, রোকুনুজ্জামান, মাল্টিমিডিয়া ডট কম সার্ভিসের পরিচালক সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, সাংবাদিক মিঠুন সরকার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আখি খাতুন সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও কৃষি উদ্যোক্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
‎উল্লেখ্য, মাঠ স্কুল থেকে প্রশিক্ষণপ্রাপ্ত স্থানীয় কৃষক-কৃষাণীরা এই কংগ্রেসে অংশ নেন। অনুষ্ঠানে আধুনিক ও উচ্চমূল্যের ফল এবং শাকসবজি চাষের নানা দিক প্রদর্শন করা হয়। কৃষি কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, এই উদ্যোগের ফলে অঞ্চলের কৃষকেরা আধুনিক প্রযুক্তি ব্যবহারে আরও দক্ষ হয়ে উঠবেন এবং গ্রামীণ অর্থনীতি জোরদার হবে।

 

See also  হাফেজ বশীর আহমাদকে সংবর্ধনা প্রদান । 

কৃষক থেকে উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ঝিকরগাছায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST