1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
দূর্গাপুরে জমি নিয়ে বিরোধে আহত ১ - News Of Bangla TV দূর্গাপুরে জমি নিয়ে বিরোধে আহত ১ - News Of Bangla TV
September 11, 2026, 7:16 pm

দূর্গাপুরে জমি নিয়ে বিরোধে আহত ১

মো: গোলাম কিবরিয়া,রাজশাহী জেলা প্রতিনিধি
  • Update Time : Wednesday, July 1, 2026
  • 58 Time View

দূর্গাপুরে জমি নিয়ে বিরোধে আহত ১

 

রাজশাহীর দুর্গাপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে এক অবসরপ্রাপ্ত সেনাসদস্যের ওপর হামলার অভিযোগ উঠেছে তার চাচাতো ভাইয়ের ছেলে, তার স্ত্রী ও শ্বশুরবাড়ির পরিবারের সদস্যদের বিরুদ্ধে। হামলায় তার একটি হাত ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।

আহত সেনাসদস্য মো. আহাদ আলী, রাজশাহীর দুর্গাপুর উপজেলার ৪ নম্বর দেলুয়াবাড়ি ইউনিয়নের যুগিশো (উত্তরপাড়া) গ্রামের বাসিন্দা। তিনি ২০২২ সালে বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করে নিজ এলাকায় একটি কীটনাশকের দোকান পরিচালনা করছেন।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ জুন সকাল আনুমানিক ৯টার দিকে নিজের জমির ওপর দিয়ে অন্য একজনকে চলাচলের জন্য রাস্তা করে দিতে শ্রমিক দিয়ে কাজ শুরু করেন আহাদ আলী। এ সময় অভিযুক্ত পাখি এসে কাজে বাধা দিলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতির পরিস্থিতি সৃষ্টি হলে পরিবারের সদস্যরা বিষয়টি সাময়িকভাবে মীমাংসা করেন।

এর পরদিন দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার পথরোধ করে কয়েকজন মিলে লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি হামলা চালায় বলে অভিযোগ। এতে তার একটি হাত ভেঙে যায় এবং পা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালে চিকিৎসাধীন আহাদ আলী বলেন, “আমি চিৎকার করছিলাম, অনেকেই এগিয়ে এসেছিল। কিন্তু হামলাকারীদের হাতে লাঠিসোঁটা থাকায় ভয়ে কেউ আমাকে রক্ষা করতে পারেনি। মারতে মারতে আমি অজ্ঞান হয়ে গেলে তারা পালিয়ে যায়।”

কারা হামলায় অংশ নিয়েছে জানতে চাইলে তিনি দাবি করেন, হামলাকারীদের সবাইকে তিনি চিনতে পেরেছেন। তাদের মধ্যে রয়েছেন তার চাচাতো ভাইয়ের ছেলে পাখি, পাখির স্ত্রী জেসমিন, শ্বশুর ইয়াদ আলী, শাশুড়ি তহমিনা ও শ্যালক সোহাগ।

তিনি বলেন, “দেশের জন্য সেনাবাহিনীতে চাকরি করেছি, একাধিকবার শান্তিরক্ষা মিশনেও অংশ নিয়েছি। অবসরের পর শান্তিতে থাকার কথা ছিল, অথচ এখন নিজের জমি নিয়ে হামলার শিকার হলাম। জমির সব বৈধ কাগজপত্র আমার কাছে রয়েছে। তারপরও যদি এমন হামলার শিকার হতে হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?”

এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগীর পরিবার।
এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার বলেন, “রাতে অভিযোগ পেয়েছি। তবে বাদী উপস্থিত না থাকায় মামলা হয়নি। আগামীকাল মামলা দায়ের হলে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

See also  শিবগঞ্জে অবাধে চলছে বালু তোলার মহোৎসব দেখার যেন কেউ নেই

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST