1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
বিজিবি দিনাজপুর   জব্দকৃত প্রায় ১১কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস - News Of Bangla TV বিজিবি দিনাজপুর   জব্দকৃত প্রায় ১১কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস - News Of Bangla TV
September 15, 2026, 6:13 am

বিজিবি দিনাজপুর   জব্দকৃত প্রায় ১১কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

আশরাফুল ইসলাম
  • Update Time : Thursday, June 25, 2026
  • 59 Time View

বিজিবি দিনাজপুর সেক্টরের অধীনস্থ ৩ টি ব্যাটালিয়ানের  জব্দকৃত প্রায় ১১কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

 

 বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর দিনাজপুর সেক্টরের অধীনস্থ ফুলবাড়ী ব্যাটালিয়ান (২৯ বিজিবি), জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি )ও দিনাজপুর  ব্যাটালিয়ান (৪২ বিজিবি) এর অভিযানে সীমান্ত এলাকা থেকে জব্দকৃত ১০ কোটি ৮২ লাখ ৯০ হাজার ৯২০ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বেলা ১১ টায়  দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)  এর ব্যবস্থাপনায়  দিনাজপুর সেক্টর সদর দপ্তরে আয়োজিত  মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম, এনডিসি।
এ সময়  উপস্থিত ছিলেন বিজিবির রংপুর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের,পিএসসি  জি+,  বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান, বিজিবিএম, দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম, জয়পুরহাট ব্যাটালিয়ান (২০ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী, ফুলবাড়ী ব্যাটালিয়ান( ২৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ – উজ – জামান এবং দিনাজপুর ব্যাটেলিয়ান( ৪২ বিজিবি)এর অধিনায়ক  লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মইন হাসান, পুলিশ সুপার দিনাজপুর জেদান আল মুসা, দিনাজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সহ বিজিবি ঊর্ধ্বতন কর্মকর্তা,  জেলা প্রশাসনের উদ্বোধন কর্মকর্তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ  অধিদপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

ধ্বংসকৃত মাদকের মধ্যে ছিল ১৩ হাজার ১৯০ বোতল ফেন্সিডিল, ২০ হাজার ৪১৯ পিস ইয়াবা, ৬৭ হাজার ৪৬৬ পিস কুপিজেসিক ইনজেকশন, ২ লাখ ৪৮ হাজারের বেশি নেশা জাতীয় দ্রব্য ধ্বংসকৃত মাদকের মধ্যে ছিল ১৩ হাজার ১৯০ বোতল ফেন্সিডিল, ২০ হাজার ৪১৯ পিস ইয়াবা, ৬৭ হাজার ৪৬৬ পিস কুপিজেসিক ইনজেকশন, ২ লাখ ৪৮ হাজারের বেশি নেশাজাতীয় ট্যাবলেট, কোকেন, হেরোইন ও প্রায় ৯ হাজার বোতল বিদেশি মদসহ বিভিন্ন মাদকদ্রব্য।
২৬  জুন ২০২৬ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৬ কে সামনে রেখে দিনাজপুর সেক্টর এর অধীনস্থ  ৩ টি ব্যাটালিয়ান এর সীমান্তে জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংসের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এবং সীমান্তে মাদক ও চোরাচালান দমনে বিজিবির কঠোর অবস্থানের কথা তুলে ধরেন।

See also  রাজশাহীতে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST