1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
রাজশাহীতে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড - News Of Bangla TV রাজশাহীতে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড - News Of Bangla TV
September 14, 2026, 1:44 am

রাজশাহীতে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

মো: গোলাম কিবরিয়া,রাজশাহী জেলা প্রতিনিধি
  • Update Time : Friday, July 24, 2026
  • 38 Time View

রাজশাহীতে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

 

রাজশাহী মহানগরীর বেলপুকুর থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় ৬০০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার হওয়া এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজশাহীর অতিরিক্ত মহানগর দায়রা জজ-২য় আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন নওগাঁ জেলার মহাদেবপুর থানার মধুবন গ্রামের মৃত খলিলের ছেলে মো. খয়বর হোসেন ওরফে সুকুমার (৪৫)।

আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৮ জানুয়ারি র‌্যাব-৫, রাজশাহী গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খয়বর হোসেনকে ৬০০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করে। এ ঘটনায় বেলপুকুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর ৮(গ) ধারায় একটি মামলা দায়ের করা হয়।

মামলার তদন্ত শেষে বেলপুকুর থানা পুলিশের তদন্তকারী কর্মকর্তা আসামির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার সাক্ষ্য-প্রমাণ, জব্দ তালিকা, আলামত ও অন্যান্য নথিপত্র পর্যালোচনা শেষে আদালত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় খয়বর হোসেন ওরফে সুকুমারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও নির্ধারিত মেয়াদের কারাদণ্ডের আদেশ দেন।

আদালতের এ রায়ের মাধ্যমে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মামলাটির নিষ্পত্তি হলো।

See also  বগুড়ায় নেশার টাকার বিরোধে স্ত্রীকে কুপিয়ে হত্যা, ঘাতক স্বামী আটক

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST