1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
রায়দিঘী বাজারে খাদ্য সুরক্ষা দফতরের অভিযান মেয়াদ উত্তীর্ণ খাবার নষ্ট, একাধিক ব্যবসায়ীকে নোটিশ - News Of Bangla TV রায়দিঘী বাজারে খাদ্য সুরক্ষা দফতরের অভিযান মেয়াদ উত্তীর্ণ খাবার নষ্ট, একাধিক ব্যবসায়ীকে নোটিশ - News Of Bangla TV
September 11, 2026, 12:18 pm

রায়দিঘী বাজারে খাদ্য সুরক্ষা দফতরের অভিযান মেয়াদ উত্তীর্ণ খাবার নষ্ট, একাধিক ব্যবসায়ীকে নোটিশ

Reporter Name
  • Update Time : Wednesday, September 2, 2026
  • 39 Time View

রায়দিঘী বাজারে খাদ্য সুরক্ষা দফতরের অভিযান মেয়াদ উত্তীর্ণ খাবার নষ্ট, একাধিক ব্যবসায়ীকে নোটিশ

বাইজিদ মন্ডল দক্ষিণ ২৪ পরগনা:-

রায়দিঘী বাজারে বুধবার বিশেষ খাদ্য সুরক্ষা অভিযান চালাল পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর। অভিযানে উপস্থিত ছিলেন মথুরাপুর-২ ব্লকের বিডিও, খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিক এবং প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।
বাজারের বিভিন্ন খাবারের দোকান ও খাদ্য সংরক্ষণের ব্যবস্থা খতিয়ে দেখার সময় একাধিক দোকানে মেয়াদ উত্তীর্ণ খাদ্যদ্রব্য পাওয়া যায়। পরে সেগুলি নষ্ট করে দেওয়া হয়।
পাশাপাশি ব্যবসায়ীদের FSSAI লাইসেন্স বা রেজিস্ট্রেশন, খাদ্যপণ্যের প্যাকেটে FSSAI নম্বর, উৎপাদনের তারিখ, ‘Best Before’ ও ‘Expiry Date’-সহ প্রয়োজনীয় তথ্য ঠিকভাবে উল্লেখ রয়েছে কি না, তাও পরীক্ষা করা হয়।
অভিযানে কিছু দোকান থেকে লেবেলবিহীন ও সন্দেহজনক খাদ্যদ্রব্যের নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়াও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার মজুত, অপরিষ্কার জায়গায় বাসনপত্র ধোয়া, দেওয়াল-ছাদে ময়লা জমে থাকা এবং রান্না করা খাবার ঢেকে না রাখার মতো বিভিন্ন অনিয়ম নজরে আসে বলে জানা গিয়েছে।
খাদ্যে অনুমোদনহীন বা সন্দেহজনক রং ব্যবহার করা হচ্ছে কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখেন আধিকারিকরা।
অভিযানে অনিয়ম ধরা পড়ায় একাধিক খাদ্য ব্যবসায়ীকে নোটিশ দেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে খাদ্য সুরক্ষা বিধি মেনে ব্যবসা পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, সাধারণ মানুষের কাছে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য পৌঁছে দেওয়া এবং খাদ্য ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বাড়ানোই এই ধরনের অভিযানের মূল উদ্দেশ্য।

See also  মোহনপুরে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST