1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
দেবহাটায় পুলিশের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ীসহ ৪জন আটক - News Of Bangla TV দেবহাটায় পুলিশের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ীসহ ৪জন আটক - News Of Bangla TV
September 14, 2026, 4:25 am

দেবহাটায় পুলিশের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ীসহ ৪জন আটক

রিয়াজুল ইসলাম আলম,,, সাতক্ষীরা(দেবহাটা) প্রতিনিধি
  • Update Time : Thursday, June 25, 2026
  • 72 Time View

দেবহাটায় পুলিশের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ীসহ ৪জন আটক

 

সাতক্ষীরার দেবহাটায় পুলিশের পৃথক পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ীসহ ৪জন আটক হয়েছে। তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। পুলিশ জানায়,
দেবহাটা থানার এসআই সাহিদুল ইসলাম, এসআই বেলায়েত হোসেন, এএসআই (নিঃ) সাগর আলী সঙ্গীয় ফোর্সের সহায়তায় ইং-২৪/০৬/২০২৬ তারিখ মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে দেবহাটা থানার সখিপুর ইউপি এলাকা হতে মাদক ব্যবসায়ী আসামী মাঝ সখিপুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে আকরাম গাজী এবং পৃথক অভিযান পরিচালনায় রাত সাড়ে ১০টার দিকে কুলিয়া এলাকা হতে মাদক ব্যবসায়ী আসামী কুলিয়া পুরাতন বাজার এলাকার আব্দুল গফুরের ছেলে রাজু আহম্মেদ (২৫) কে গ্রেফতার করেন। এছাড়া এএসআই সাগর আলী, সঙ্গীয় ফোর্সের সহায়তায় ইং-২৩/০৬/২০২৬ তারিখ দেবহাটা থানার নওয়াপাড়া ইউপি এলাকায় ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান পরিচালনা করাকালে রাত ২টার দিকে ভেন্নাপোতা গ্রামের হায়দার আলীর ছেলে আসামী আবু হানিফাকে এবং পুস্পকাটি গ্রামের মনিরুজ্জামানের ছেলে আসামী তারিক মাহমুদ সুমনকে গ্রেফতার করেন।

See also  ৯ বছরের শিশুকে যৌন হয়রানি: আটক ১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST