1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
বগুড়ায় নেশার টাকার বিরোধে স্ত্রীকে কুপিয়ে হত্যা, ঘাতক স্বামী আটক - News Of Bangla TV বগুড়ায় নেশার টাকার বিরোধে স্ত্রীকে কুপিয়ে হত্যা, ঘাতক স্বামী আটক - News Of Bangla TV
September 14, 2026, 2:36 am

বগুড়ায় নেশার টাকার বিরোধে স্ত্রীকে কুপিয়ে হত্যা, ঘাতক স্বামী আটক

মিরু হাসান বাপ্পি বগুড়া সংবাদদাতা
  • Update Time : Friday, May 29, 2026
  • 66 Time View

বগুড়ায় নেশার টাকার বিরোধে স্ত্রীকে কুপিয়ে হত্যা, ঘাতক স্বামী আটক

 

আরও দেখুন:

 

 

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় নেশার টাকার দাবিকে কেন্দ্র করে স্ত্রীকে নির্মমভাবে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নারচী ইউনিয়নের গণকপাড়া (উত্তর দেবের পাড়া) গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

 

 

নিহত মিমি বেগম (২৬) ওই গ্রামের বাসিন্দা এবং অভিযুক্ত রুবেল মন্ডল (৩০)-এর স্ত্রী। রুবেল পেশায় একজন কাঠমিস্ত্রি বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই নেশাগ্রস্ত ছিলেন রুবেল। গতকাল ও বৃহস্পতিবার সকালে নেশার টাকার জন্য স্ত্রীর কাছে টাকা দাবি করেন তিনি। টাকা দিতে অস্বীকৃতি জানালে স্বামী-স্ত্রীর মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে কুরবানির ছাগল জবাইয়ের চাকু দিয়ে স্ত্রীর শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন রুবেল। ঘটনাস্থলেই মারা যান মিমি বেগম।

ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত রুবেল মন্ডলকে আটক করে পুলিশে খবর দেয়। পরে সারিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।

 

 

সারিয়াকান্দি থানার এসআই মো. নাজমুল হক, এসআই মো. মনিরুল ইসলাম ও এসআই তপন চন্দ্র রায় সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন এবং মরদেহ উদ্ধার করেন।

স্থানীয়দের দাবি, রুবেল দীর্ঘদিন ধরে নেশায় আসক্ত ও মানসিক ভারসাম্যহীন আচরণ করে আসছিলেন। তার মাও মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে।

 

 

এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

বগুড়ায় নেশার টাকার বিরোধে স্ত্রীকে কুপিয়ে হত্যা, ঘাতক স্বামী আটক

 

See also  ঝিনাইদহে র‌্যাবের আভিযানে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST