1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
রাজারহাটের চাকিরপশায় ৬৯ গাছ নিলাম সর্বোচ্চ দরদাতা জাকির হোসেন খান - News Of Bangla TV রাজারহাটের চাকিরপশায় ৬৯ গাছ নিলাম সর্বোচ্চ দরদাতা জাকির হোসেন খান - News Of Bangla TV
September 12, 2026, 12:59 pm

রাজারহাটের চাকিরপশায় ৬৯ গাছ নিলাম সর্বোচ্চ দরদাতা জাকির হোসেন খান

রতন রায় কুড়িগ্রাম প্রতিনিধি
  • Update Time : Tuesday, September 8, 2026
  • 33 Time View

রাজারহাটের চাকিরপশায় ৬৯ গাছ নিলাম সর্বোচ্চ দরদাতা জাকির হোসেন খান

কুড়িগ্রাম প্রতিনিধি, রতন রায়:
৮-৯-২০২৬ ইং

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ৪ নম্বর চাকিরপশা ইউনিয়ন পরিষদ চত্বরে সরকারি মালিকানাধীন ৬৯টি গাছের নিলাম সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানজিলা তাসনিমের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এ নিলাম কার্যক্রম শুরু হয়।

নিলামে মোট পাঁচজন দরদাতা অংশগ্রহণ করেন। নিয়ম অনুযায়ী তিন দফা ডাকের মাধ্যমে নিলাম শেষে সর্বোচ্চ দরদাতা হিসেবে জাকির হোসেন খান ৩ লাখ ২৭ হাজার ৫০০ টাকায় গাছগুলো ক্রয়ের প্রস্তাব দেন। এর সঙ্গে সরকারি ভ্যাট ও কর বাবদ ৮১ হাজার ৯৭৫ টাকা যুক্ত হওয়ায় তিনি মোট ৪ লাখ ৯ হাজার ৪৭৫ টাকা নগদ জমা প্রদান করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সম্পূর্ণ স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় এই নিলাম সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্টরা সন্তোষ প্রকাশ করেছেন। ইউএনও তানজিলা তাসনিম বলেন, ‘সরকারি সম্পদের যথাযথ মূল্যায়ন ও জবাবদিহি নিশ্চিত করতেই এই নিলাম করা হয়েছে। প্রাপ্ত অর্থ সরাসরি রাজস্ব খাতে যাবে।’

স্থানীয়রা মনে করছেন, নিলামে অংশগ্রহণকারীদের মধ্যে প্রতিযোগিতা থাকায় সরকারি আয় বাড়ানো সম্ভব হয়েছে। প্রশাসনের উদ্যোগে ভবিষ্যতেও এ ধরনের স্বচ্ছ কার্যক্রম অব্যাহত রাখার আশা ব্যক্ত করেছেন তারা।

See also  কুড়িগ্রাম রাজারহাটে জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের আদর্শে সম্প্রীতির বাণী হাড়িডাঙ্গা মন্দিরে বস্ত্র বিতরণ ও আলোচনা সভা

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST