1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
ফুলবাড়ীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণের মাদকদ্রব্য আটক - News Of Bangla TV ফুলবাড়ীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণের মাদকদ্রব্য আটক - News Of Bangla TV
September 12, 2026, 12:54 pm

ফুলবাড়ীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণের মাদকদ্রব্য আটক

আশরাফুল ইসলাম
  • Update Time : Tuesday, September 8, 2026
  • 30 Time View

ফুলবাড়ীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণের মাদকদ্রব্য আটক

মোঃ আশরাফুল ইসলাম
স্টাফ রিপোর্টার

দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি পৃথক ২টি অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণের মাদকদ্রব্য আটক করেছে।
ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি’র অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান এর দিকনির্দেশনায় নিয়মিত সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক ১,৬৮,৬৫০/- টাকা মূল্যমানে বিদেশী মদ, ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করা হয়েছে।

০৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ রানীনগর ও মনিপুর বিওপি কর্তৃক পৃথক পৃথক ০২টি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে বাংলাদেশর অভ্যন্তরে ৪০ বোতল বিদেশী মদ, ১১৮০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ৯৫ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালের সিজার মূল্য- ১,৬৮,৬৫০/- (এক লক্ষ আটষট্টি হাজার ছয়শত পঞ্চাশ) টাকা।

ফুলবাড়ী ব্যাটালিয়ান ২৯ বিজিবি অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান বলেন ফুলবাড়ী ব্যাটালিয়ান ২৯ বিজিবি আওতাধীন সীমান্তবর্তী এলাকায় নিয়মিত চোরা চালান ও মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও বিজিবি কর্তৃক ধারাবাহিকভাবে চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানী মালামাল জব্দ এবং সংশ্লিষ্ট আসামীদের আটক কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত থাকবে।

See also  ইয়াবা, মোটরসাইকেল ও নগদ টাকাসহ ৫ জন আটক;

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST