পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কর্তৃক আয়োজিত পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে ইটভাটা মালিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
নিজস্ব প্রতিনিধি বিপ্লব সরকার টাংগাইল থেকে
, ৬ সেপ্টেম্বর ২০২৬ রবিবার বায়ু পরিবেশ দূষণ প্রতিরোধে অবৈধ ও নিয়ম বহির্ভূত ইটভাটা বন্ধ, এবং পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের লক্ষ্যে টাঙ্গাইল জেলার বিভিন্ন ইটভাটা মালিকদের সাথে এক বিশেষ মত বিনিময় সভার আয়োজন করা হয়। পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয় কর্তৃক অনুষ্ঠিত এই অনুষ্ঠানের সভাপতি তো করেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিচালক জনাব মোঃ জহিরুল ইসলাম তালুকদার। এ সময় কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন, সভায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ ( সংশোধিত) ২০১৯) এর প্রাসঙ্গিক বিভিন্ন ধারা, ইট ভাটা পরিচালনার ক্ষেত্রে আইনগত বাধ্যবাধকতা, ব্লক ইটের ব্যবহার এর ভবিষ্যৎ সম্ভাবনা এবং ইটভাটা সংক্রান্ত সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও দিকনির্দেশনা বিষয়ক আলোচনা করা হয়।
সভায় উপ-পরিচালক মহোদয় পরিবেশ সুরক্ষা, বায়ু দূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে সংশ্লিষ্ট সরকারের আইন ও সরকারি নির্দেশনা যথাযথ প্রতিপালনের আহ্বান জানান।
পরিশেষে, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশের সংরক্ষণে ইটভাটা মালিকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও সহযোগিতা কামনা করেন।