ফুলবাড়ী ব্যাটালিয়ান ২৯ বিজিবির অভিযানে বিপুল পরিমাণে মাদকদ্রব্য আটক
মোঃ আশরাফুল ইসলাম
স্টাফ রিপোর্টার
দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি পৃথক তিনটি অভিযান পরিচালনা করে ১ লক্ষ ১৭ হাজার টাকার বিপুল পরিমাণের মাদকদ্রব্য আটক করেছে।
ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি’র অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান এর দিকনির্দেশনায় নিয়মিত সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক ১,১৭,২০০/- টাকা মূল্যমানের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ এবং ভারতীয় বিভিন্ন প্রকার ভারতীয় কসমেটিক্স সামগ্রী আটক করা হয়েছে।
১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ চৌঠা বিওপি, বনতারা ও কাটলা বিশেষ ক্যাম্প কর্তৃক পৃথক পৃথক ০৩টি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে বাংলাদেশর অভ্যন্তরে ৮৫০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ২১১ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ, ৩৮ পিস ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী, ২৮ প্যাকেট বিভিন্ন প্রকার খাবার সামগ্রী, ৪০ প্যাকেট বিড়ি, ০২ কেজি জিরা, ২৪ প্যাকেট আগরবাতি ও ০২ পিস জদ্দা আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালের সিজার মূল্য- ১,১৭,২০০/- (এক লক্ষ সতেরো হাজার দুইশত) টাকা।
ফুলবাড়ী ব্যাটালিয়ান ২৯ বিজিবি অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান বলেন ফুলবাড়ী ব্যাটালিয়ান ২৯ বিজিবি আওতাধীন সীমান্তবর্তী এলাকায় নিয়মিত চোরা চালান ও মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও বিজিবি কর্তৃক ধারাবাহিকভাবে চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানী মালামাল জব্দ এবং সংশ্লিষ্ট আসামীদের আটক কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত থাকবে।