1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
দেবহাটায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরন - News Of Bangla TV দেবহাটায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরন - News Of Bangla TV
September 12, 2026, 3:12 pm

দেবহাটায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরন

রিয়াজুল ইসলাম আলম,,, সাতক্ষীরা(দেবহাটা) প্রতিনিধি
  • Update Time : Monday, June 15, 2026
  • 155 Time View

দেবহাটা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরন

রিয়াজুল ইসলাম আলম,,,, দেবহাটা প্রতিনিধি।।

সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরন করা হয়েছে। সোমবার ১৫ জুন দুপুর সাড়ে ১২ টায় উপজেলা মডেল মসজিদের হলরুমে আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরন করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওঃ অলিউল ইসলাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, কুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল হক শামীম, সখিপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আবুল হোসেন বকুল প্রমুখ। প্রধান অতিথি ইউএনও মিলন সাহা এসময় বলেন, প্রতিবন্ধীরা আমাদের বোঝা নয়, তারা আমাদের সম্পদ। প্রতিটি প্রতিবন্ধীকে সম্পদে পরিনত করতে সকলকে কাজ করতে হবে। ইউএনও মিলন সাহা এসময় সমাজের বিত্তবান ও সকলকে যার যার সামর্থ্য অনুযায়ী প্রতিবন্ধীদের কল্যানে কাজ করার জন্য এগিয়ে আসার আহবান জানান। এছাড়া উপস্থিত সকলকে ইউএনও বলেন, কোন শারীরিক অক্ষম মানুষদের যদি কোন সহযোগীতার প্রয়োজন হয় উপজেলা প্রশাসন সবসময় তাদের জন্য কাজ করবে বলে আশ্বস্ত করেন।

 

 

 

 

দেবহাটা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরন

 

See also  কলারোয়ায় নিরাপদ মৎস্য চাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST