1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
দেবহাটায় স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে বৃক্ষ রোপন ও ফ্রি মেডিকেল ক্যাম্প - News Of Bangla TV দেবহাটায় স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে বৃক্ষ রোপন ও ফ্রি মেডিকেল ক্যাম্প - News Of Bangla TV
September 13, 2026, 4:08 pm

দেবহাটায় স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে বৃক্ষ রোপন ও ফ্রি মেডিকেল ক্যাম্প

রিয়াজুল আলম (দেবহাটা) সাতক্ষীরা প্রতিনিধি
  • Update Time : Thursday, July 9, 2026
  • 132 Time View

দেবহাটায় স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে বৃক্ষ রোপন ও ফ্রি মেডিকেল ক্যাম্প

 

দেবহাটায় স্বেচ্ছাসেবী সংগঠন ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের আয়োজনে বৃক্ষ রোপন ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৯ জুলাই সকাল ১১টায় সংগঠনটির সুশীলগাতীস্থ নিজস্ব কার্য্যালয় চত্বরে আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত সংগঠনটির সভাপতি শেখ এমরানুল হক। সংগঠনের কর্মকর্তা অলিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে দেবহাটা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলফেরদাউস আলফা, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, ডাঃ আরিফ হোসাইন ও সমাজসেবক চিকিৎসক রবিউল ইসলাম। এসময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সংগঠনটির সেক্রেটারি ফয়সাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের, সাংস্কৃতিক সম্পাদক উজ্জ্বল হোসেন প্রমুখ। পরে ডাঃ আরিফ হোসাইনের নেতৃত্বে চিকিৎসকবৃন্দ এলাকার অসহায় দুঃস্থদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান ও বিনামূল্যে ঔষধ বিতরন করা হয়। এছাড়া শেষে অফিস প্রাঙ্গনে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা রোপণ ও বিতরন করা হয়। উপস্থিত অতিথিবৃন্দ এধরনের মানবিক কাজের জন্য ধন্যবাদ জানান এবং সকল ধরনের সহযোগীতার আশ্বাস প্রদান করেন।

See also  উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন কামরুজ্জামান চৌধুরী

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST