1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
ধানগড়ায় জমকালো আয়োজনে “আকন্দ সেনেটারী & টাইলস” এর শুভ উদ্বোধন - News Of Bangla TV ধানগড়ায় জমকালো আয়োজনে “আকন্দ সেনেটারী & টাইলস” এর শুভ উদ্বোধন - News Of Bangla TV
July 29, 2026, 1:02 pm

ধানগড়ায় জমকালো আয়োজনে “আকন্দ সেনেটারী & টাইলস” এর শুভ উদ্বোধন

Reporter Name
  • Update Time : Saturday, May 23, 2026
  • 177 Time View

মোঃ সীমান্ত তালুকদার :

সিরাজগঞ্জের ধানগড়া বউ বাজার এলাকায় আধুনিক সুযোগ-সুবিধা ও নান্দনিক ডিজাইনে যাত্রা শুরু করেছে “আকন্দ সেনেটারী & টাইলস”। শুক্রবার উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠানটির দুটি নতুন শো-রুমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

গ্রামীণ ব্যাংক সংলগ্ন আন-আর জাফরী মার্কেটের ২য় তলায় অবস্থিত এই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোঃ ছামিদুল ইসলাম এবং পরিচালনায় রয়েছেন রাহাদুল ইসলাম। উদ্বোধনের দিন সকাল থেকেই দোকানটিতে ভিড় করেন স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বাজারের ক্রেতারা।

নতুন এই শো-রুমে আধুনিক ও উন্নতমানের টাইলস, বেসিন, কমোড, গ্লাস, আয়না এবং সকল ধরনের সেনিটারি সামগ্রী সুশৃঙ্খল ও আকর্ষণীয়ভাবে সাজানো হয়েছে। দৃষ্টিনন্দন পরিবেশ ও উন্নত মানের পণ্যের কারণে উদ্বোধনের প্রথম দিনেই ক্রেতা ও দর্শনার্থীদের প্রশংসা কুড়ায় প্রতিষ্ঠানটি।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় আলেম-ওলামাদের উপস্থিতিতে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে ব্যবসার উন্নতি, বরকত এবং এলাকার মানুষের কল্যাণ কামনা করা হয়। পরে উপস্থিত অতিথিদের নিয়ে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে শো-রুম উদ্বোধন করা হয়।

এ সময় দোকান মালিকের আত্মীয়-স্বজন, বাজারের গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আগত অতিথিরা নতুন এই প্রতিষ্ঠানটির সফলতা কামনা করেন এবং বলেন, ধানগড়ায় এমন আধুনিক মানের টাইলস ও সেনিটারি শো-রুম এলাকার মানুষের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।

প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানান, গ্রাহকদের চাহিদা ও রুচির কথা বিবেচনা করে উন্নতমানের ও আধুনিক ডিজাইনের পণ্য সংগ্রহ করা হয়েছে। সঠিক মূল্য, ভালো ব্যবহার ও উন্নত সেবার মাধ্যমে ক্রেতাদের আস্থা অর্জন করাই তাদের প্রধান লক্ষ্য।

See also  কর্মব্যস্ত হয়ে উঠেছে অভয়নগরের কামারশালা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST