1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
  2. 6846serious@uberip.com : superadmin :
নরওয়ে রাষ্ট্রদূতের আদিবাসীদের সঙ্গে মতবিনিময় - News Of Bangla TV নরওয়ে রাষ্ট্রদূতের আদিবাসীদের সঙ্গে মতবিনিময় - News Of Bangla TV
October 30, 2026, 7:16 pm

নরওয়ে রাষ্ট্রদূতের আদিবাসীদের সঙ্গে মতবিনিময়

আশরাফুল ইসলাম দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : Monday, July 6, 2026
  • 165 Time View

ফুলবাড়ীতে আদিবাসীদের সঙ্গে মতবিনিময়,থাউজেন্ড ডেইস্ ডট লাইফ হাসপাতাল পরিদর্শন করেন, নরওয়ের রাষ্ট্রদূত

মোঃ আশরাফুল ইসলাম
স্টাফ রিপোর্টার

দিনাজপুরের ফুলবাড়িতে আদিবাসীদের সঙ্গে মতবিনিময় ডায়গনস্টিক সেন্টার ও স্কুল পরিদর্শনে বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত এইচ. ই. মি. হাকন আরাল্ড গুলব্রান্ডসেন  সফর করেছেন। সফরকালে তিনি থাউজেন্ড ডেজ লাইফ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।

রোববার(৫জুলাই) সকালে হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি হাসপাতালের একটি নির্মাণাধীন ভবনের উদ্বোধন করেন। পরে রাজারামপুর সরফ উদ্দিন উচ্চ বিদ্যালয় ও রাজারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

এসময় ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাজান, সহকারী কমিশনার (ভুমি) মো. ছামিউল ইসলাম, শিবনগর ইউপি চেয়ারম্যান সামিদুল  ইসলাম, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শাহসহ প্রশাসনের গোয়েন্দা বিভাগের অফিসারগন উপস্থিত ছিলেন।

এরপর উপজেলার আলুরডাঙ্গা আদিবাসী গ্রামে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন রাষ্ট্রদূত। এ সময় আদিবাসী সম্প্রদায়ের সদস্যরা ঐতিহ্যবাহী গান ও বাদ্যযন্ত্রের মাধ্যমে তাকে স্বাগত জানান।

দুপুরে থাউজেন্ড ডেজ লাইফ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন তিনি।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক, সিভিল-সার্জন ডা. গোলাম রসুল রাখী , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মশিউর রহমান,   অতিরিক্ত পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল) নব কুমার বিশ্বাস, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ শাহ , থাউজেন্ড ডেইস্ ডট লাইফ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মোঃ রনি চৌধুরী ও তার পরিবার সহ, দিনাজপুর পাঁচ আসনের সংসদ সদস্যের সমন্বয়কারী সাহাজুল ইসলাম , স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত দিনাজপুর সফরের অভিজ্ঞতা তুলে ধরেন,পাশাপাশি নরওয়ে ও ব্রাজিলের মধ্যকার ফুটবল ম্যাচ নিয়েও সংক্ষিপ্ত মন্তব্য করেন।

See also  জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST