দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে চলমান আইন-শৃঙ্খলার পরিস্থিতি,ভোক্তা অধিকার সংরক্ষন,সন্ত্রাস ও নাশকতা,দ্রব্যমূল্য নিয়ন্ত্রন কমিটির সদস্যদের নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ আগস্ট রবিবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাসান এর সভাপতিত্বে আইন-শৃংখলা,ভোক্তার অধিকার সংরক্ষন,সন্ত্রাস ও নাশকতা,দ্রব্য মূল্য নিয়ন্ত্রন কমিটির সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক ছামিউল ইসলাম, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আবদুল্লাহ মুস্তাফিন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোছঃ রাশেদা আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সানোয়ার হোসেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ,
ফুলবাড়ী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
উপজেলা খাদ্য পরিদর্শক মোঃ মিজানুর রহমান , স্যানিটারী ইন্সপেক্টর , কাজিহাল ইউপি প্যানেল চেয়ারম্যান কাঞ্চন মিয়া, বেতদিঘী ইউপি প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান, খয়েরবাড়ী ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ শামীম হোসেন, দৌলতপুর ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, আলাদিপুর ইউপি প্যানেল চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ২৯ বিজিবি প্রতিনিধি মনির হোসেন, সুজাপুর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার চক্রবর্তী, ফুলবাড়ী জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমীর চন্দ্র, ফুলবাড়ী আদিবাসী উন্নয়ন সমিতির সভাপতি। ফুলবাড়ী রিপোটার্স ইউনিটির সমাজ কল্যাণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আফজাল হোসেন সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
এসময় উপজেলা আইন শৃংখলা কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।
সভায় ফুলবাড়ী উপজেলার কিছু অংশ সীমান্ত ঘেষা হাওয়ায় মাদকের বিরুদ্ধে ব্যাপক তৎপরতা, বাল্যবিবাহ প্রতিরোধ, বাজার মনিটরিং, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সড়ক দুর্ঘটনা এড়াতে সড়কের দুপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান সহ সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে ব্যাপক ভূমিকা পালন, উপজেলা নির্বাহী কর্মকর্তার দিক নির্দেশনায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় সকল কৃষককে কৃষি উপকরণ, সার সবারাহের লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে মনিটরিং সেন্টার স্থাপন, উপজেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ের সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করা হয়।
ফুলবাড়ী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত