বঙ্গ শিশু সাহিত্য অঙ্গনের বার্ষিক অনুষ্ঠানে সম্মানিত কবি-সাহিত্যিক ও সংস্কৃতির মিলনমেলা
বাইজিদ মণ্ডল দক্ষিন চব্বিশ পরগনা:
– কলকাতার সোনারপুর খেয়াদহ হায়ার সেকেন্ডারি স্কুলে অনুষ্ঠিত হল সোনারপুর বঙ্গ শিশু সাহিত্য অঙ্গনের বার্ষিক অনুষ্ঠান। শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নানা অনুষ্ঠান ও সাহিত্যচর্চার মধ্য দিয়ে এই আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউট অফ ঐশীকের চেয়ারম্যান শ্রী দেবব্রত আদক এবং বিশিষ্ট সাহিত্যিক, কবি ও সমাজসেবী শ্রী বৃন্দাবন চন্দ্র আদক।
অনুষ্ঠানে মেধাবী ও প্রতিভাবান ছাত্রছাত্রীদের বিভিন্ন ক্ষেত্রে পারদর্শিতার জন্য পুরস্কৃত ও সম্মানিত করা হয়। তাঁদের প্রতিভাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অতিথিরা উৎসাহ ও অনুপ্রেরণা জোগান।
বঙ্গ শিশু সাহিত্য অঙ্গনের সাহিত্যচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে আর্থিক সহযোগিতার কথাও উঠে আসে অনুষ্ঠানে। এর পাশাপাশি কলকাতার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, শিক্ষক-শিক্ষিকা এবং সাহিত্যপ্রেমী ব্যক্তিরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে কবি ও সাহিত্যিকদের লেখা কবিতা ও অন্যান্য সাহিত্যকর্ম প্রকাশিত হয়। পাশাপাশি লেখক ও কবিরা নিজেদের স্বরচিত কবিতা ও লেখা উপস্থিত দর্শক-শ্রোতাদের সামনে পাঠ ও আবৃত্তি করেন। তাঁদের সাহিত্যকর্মের জন্য সম্মান, স্বীকৃতি ও প্রশংসা প্রদান করা হয়।
সাহিত্য, শিক্ষা ও সংস্কৃতির এই মিলনমেলায় ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, কবি-সাহিত্যিক এবং বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।