1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
বিজয়নগর পত্তনে মাদকবিরোধী গণসমাবেশ অনুষ্ঠিত - News Of Bangla TV বিজয়নগর পত্তনে মাদকবিরোধী গণসমাবেশ অনুষ্ঠিত - News Of Bangla TV
September 12, 2026, 4:56 pm

বিজয়নগর পত্তনে মাদকবিরোধী গণসমাবেশ অনুষ্ঠিত

তানভীর ভুইয়া, ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি
  • Update Time : Friday, July 10, 2026
  • 107 Time View

বিজয়নগর পত্তনে মাদকবিরোধী গণসমাবেশ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নে মাদকের বিস্তার, শব্দদূষণ ও সামাজিক অবক্ষয় রোধে এক ব্যাপক গণসচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রশাসন, ওলামায়ে কেরাম, জনপ্রতিনিধি, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষের অংশগ্রহণে চার দফা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৩টায় মনিপুর বন্দর বাজারসংলগ্ন বালুর মাঠে পত্তন ইউপি ছাত্র-উলামা পরিষদ-এর উদ্যোগে এ গণসমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আহসান উল্লাহ।

সমাবেশে স্থানীয় ওলামায়ে কেরাম, গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, ঐক্যবদ্ধ বিজয়নগর-সহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই বিপর্যস্ত করে না; এটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্যও ভয়াবহ হুমকি। তাই মাদক নির্মূলে প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সচেতন নাগরিকদের সমন্বিত ভূমিকা অপরিহার্য।

বক্তারা আরও বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে হলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার বিকল্প নেই। একই সঙ্গে শব্দদূষণ, অশ্লীলতা, জুয়া ও অপরাধপ্রবণ কর্মকাণ্ড বন্ধে স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
পরে উপস্থিত জনসাধারণের সর্বসম্মতিক্রমে মাদক, শব্দদূষণ, সামাজিক অবক্ষয় ও আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় চার দফা সিদ্ধান্ত গৃহীত হয়।

 

See also  তিন দিনের এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST