1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
  2. 6846serious@uberip.com : superadmin :
বিজিবি'র অভিযানে এস্কাফ সিরাপসহ গ্রেপ্তার ০১ - News Of Bangla TV বিজিবি'র অভিযানে এস্কাফ সিরাপসহ গ্রেপ্তার ০১ - News Of Bangla TV
October 28, 2026, 5:40 pm

বিজিবি’র অভিযানে এস্কাফ সিরাপসহ গ্রেপ্তার ০১

সানাউল্লাহ সুমন
  • Update Time : Tuesday, October 6, 2026
  • 73 Time View

বিজিবি’র অভিযানে এস্কাফ সিরাপসহ গ্রেপ্তার ০১

সানাউল্লাহ সুমন
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর ০১টি বিশেষ অভিযানে ৬৮ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপসহ ০১ জন আসামী আটক করা হয়।

আজ ০৬ অক্টোবর ২০২৬ তারিখ ভোর আনুমানিক ০৫ টায় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধীনস্থ মনাকষা বিওপি’র একটি বিশেষ টহলদল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের মনাকষা গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ০১টি যাত্রীবাহী অটোরিক্সায় তল্লাশী করার সময় অটোরিক্সায় থাকা মোঃ ইউসুফ আলী (২৪), পিতা-মোঃ আব্দুল লতিফ, গ্রাম-পারচৌকা, ডাকঘর-মনাকষা, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’কে তল্লাশিকালে তার বহনকৃত ব্যাগের ভিতরে লুকানো অবস্থায় ৬৮ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপসহ আটক করা হয়। এস্কাফ সিরাপের আনুমানিক বাজার মূল্য ২৭,২০০/- (সাতাশ হাজার দুইশত) টাকা। আটককৃত আসামীসহ এস্কাফ সিরাপ চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশ-ইন প্রতিরোধ ও মাদকসহ যেকোনো অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে এবং নিরলসভাবে কাজ করছে। এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে ।

See also  ৯ বছরের শিশুকে যৌন হয়রানি: আটক ১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST