বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সোনার তোরি ওমেন এন্ড চাইল্ড ওয়েলফেয়ার ইনিস্টিটিউশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও সচেতনা কর্মসূচি
বিশ্ব পরিবেশ দিবস (৫ জুন) উপলক্ষে সোনার তোরি ওমেন অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার ইনিস্টিটিউশনের পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা বাড়াতে বর্ণাঢ্য র্যালি এবং বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে। স্থানীয় পর্যায়ে এ ধরনের উদ্যোগ পরিবেশ দূষণ রোধে বিশ্ব পরিবেশ দিবস, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সরাসরি ভূমিকা রাখে।
বিশ্ব পরিবেশ দিবস জাতিসংঘের অন্যতম বৃহৎ সচেতনতামূলক উদ্যোগ হিসেবে বিবেচিত হয়। বর্তমানে এটি বিশ্বের ১০০টিরও বেশি দেশে পালিত হয় এবং পরিবেশ সুরক্ষায় ব্যক্তি, প্রতিষ্ঠান ও সরকারের অংশগ্রহণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সোনার তোরি ওমেন এন্ড চাইল্ড ওয়েলফেয়ার ইনস্টিটিউশনের সাধারণ সম্পাদক অনাদি রঞ্জন হালদার জানান, জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য হ্রাস, বন উজাড়, দূষণ এবং প্রাকৃতিক সম্পদের অপব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই।
বিশ্ব পরিবেশ দিবস সেই সচেতনতা ও দায়িত্ববোধ জাগ্রত করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। তাই আমরা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে কয়েক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। আজ তার শুভ সূচনা হয়।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ