1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু। - News Of Bangla TV ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু। - News Of Bangla TV
September 12, 2026, 9:35 pm

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু।

রাকিব মিয়া ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
  • Update Time : Thursday, July 7, 2022
  • 235 Time View

 

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে রাজু ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে জেলা শহরের দক্ষিণ পৈরতলা রেলগেট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। রাজু ইসলামের পূর্ব নাম ছিল রাজু চন্দ্র বনিক। তিনি জেলার কসবা উপজেলার কৃষ্ণপুর দক্ষিণ পাড়া বনিক বাড়ির সাধন বনিকের ছেলে। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক সালাউদ্দিন খান নোমান জানান, সকালে দক্ষিণ পৈরতলা রেলগেটের পাশে একটি ট্রেনেকাটা মরদেহ দেখে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে। ধারণা করা হচ্ছে রাতে চট্টগ্রামগামী কোনো ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ফাঁড়িতে তার স্ত্রী আসেন।
ফাঁড়ি ইনচার্জ জানান, সোহাগী আক্তারকে বিয়ে করার সময় রাজু বনিক হিন্দু থেকে মুসলিমে ধর্মান্তরিত হয়ে নতুন নাম রাখেন রাজু ইসলাম। বুধবার বাড়ি থেকে বের হয়ে আসেন রাজু ইসলাম ওরফে রাজু বনিক। সকালে তার মোবাইল নম্বরে কল দেওয়া হলে এক ব্যক্তি রিসিভ করে জানান মোবাইলের মালিক ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

See also  শরীয়তপুরের গোসাইরহাটে তাপমাত্রা বৃদ্ধির কারণ যা জানা গেলো

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST