1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
লাহেক আলীর নিঃশর্ত মুক্তির দাবিতে রায়দিঘিতে সিপিএমের বিক্ষোভ মিছিল - News Of Bangla TV লাহেক আলীর নিঃশর্ত মুক্তির দাবিতে রায়দিঘিতে সিপিএমের বিক্ষোভ মিছিল - News Of Bangla TV
September 14, 2026, 6:41 pm

লাহেক আলীর নিঃশর্ত মুক্তির দাবিতে রায়দিঘিতে সিপিএমের বিক্ষোভ মিছিল

বাইজিদ মন্ডল দক্ষিন চব্বিশ পরগনা:
  • Update Time : Wednesday, July 15, 2026
  • 72 Time View

লাহেক আলীর নিঃশর্ত মুক্তির দাবিতে রায়দিঘিতে সিপিএমের বিক্ষোভ মিছিল

 

বারুইপুরের সিপিএম নেতা তথা একজন শিক্ষক লাহেক আলীর নিঃশর্ত মুক্তির দাবিতে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে বুধবার সকালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করল সিপিআই(এম)। রায়দিঘি গোলপার্ক চত্বর থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে প্রায় শতাধিক দলীয় কর্মী-সমর্থক অংশ নেন। তাঁদের হাতে ছিল লাল পতাকা ও বিভিন্ন দাবি-সংবলিত প্ল্যাকার্ড। মিছিল শেষে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা।

সভায় বক্তারা অভিযোগ করেন, বারুইপুরের নাবালিকা কাণ্ডের প্রতিবাদে লাহেক আলী প্রথম সারির অন্যতম সক্রিয় মুখ ছিলেন। এবং ২৯২৬ বিধানসভা নির্বাচনের সিপিআইএম এর প্রার্থী ছিলেন। সেই কারণেই রাজনৈতিক প্রতিহিংসাবশত তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে তাঁদের দাবি। অবিলম্বে তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে বক্তারা বলেন, গণতান্ত্রিক প্রতিবাদের কণ্ঠরোধ করা হচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মথুরাপুর-২ নম্বর ব্লক এরিয়া কমিটির সম্পাদক কালি গোপাল হালদার-সহ দলের একাধিক নেতা-কর্মী ও সমর্থক। সভা থেকে লাহেক আলীর মুক্তির দাবিতে স্লোগান ওঠে এবং দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর গণআন্দোলনের পথে হাঁটার বার্তাও দেওয়া হয়।

See also  জরুরি অবস্থার ৫১তম‌ বর্ষপূর্তি

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST