1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
  2. 6846serious@uberip.com : superadmin :
হাটহাজারীতে ধাওয়া করে তরুণকে গুলি আতঙ্ক - News Of Bangla TV হাটহাজারীতে ধাওয়া করে তরুণকে গুলি আতঙ্ক - News Of Bangla TV
October 28, 2026, 6:34 pm

হাটহাজারীতে ধাওয়া করে তরুণকে গুলি আতঙ্ক

ঢাকা ডেস্ক
  • Update Time : Monday, August 17, 2026
  • 121 Time View
হাটহাজারীতে
হাটহাজারীতে

চট্টগ্রামের হাটহাজারীতে এক তরুণকে গুলি করে পালিয়েছে কয়েকজন অস্ত্রধারী। আজ সোমবার বিকেল চারটার দিকে উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের বড়ুয়াপাড়া হ্যাচারি এলাকায় এ ঘটনা ঘটে।

 

হাটহাজারীতে ধাওয়া করে তরুণকে গুলি আতঙ্ক

 

গুলিবিদ্ধ তরুণের নাম মুহাম্মদ আরাফাত (২৬)। তিনি পাশের বুড়িশ্চর ইউনিয়নের আব্দুর রশিদ টেন্ডলের বাড়ির বাসিন্দা। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হামলাকারীরা পালিয়ে যায়।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মদুনাঘাট বাজার থেকে কয়েকজন অস্ত্রধারী আরাফাতকে ধাওয়া করে। প্রায় আধা কিলোমিটার দূরে বড়ুয়াপাড়া হ্যাচারি এলাকায় তাঁকে ধরে গুলি করে হামলাকারীরা পালিয়ে যায়। গুলির শব্দে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দক্ষিণ মাদার্শা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মুহাম্মদ নাজিম উদ্দিন প্রথম আলোকে বলেন, গুলির শব্দ ও স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। সেখানে কাউকে পাননি। পরে স্থানীয় লোকজনের কাছ থেকে জানতে পারেন, মদুনাঘাটের আরাফাত নামের এক তরুণকে গুলি করে কয়েকজন ব্যক্তি পালিয়ে গেছে। স্থানীয় বিরোধকে কেন্দ্র করে গুলির ঘটনা ঘটতে পারে বলে তাঁর ধারণা।

ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার দূরে মদুনাঘাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক ইব্রাহিম আহমেদ বিকেল সাড়ে চারটার দিকে প্রথম আলোকে বলেন, গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। গুলিবিদ্ধ একজনকে স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে গেছেন। ঘটনাটি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের রেজিস্ট্রার উপল চৌধুরী বলেন, আরাফাত নামের একজন ওয়ার্ডে ভর্তি আছেন। তাঁর মুখে গুলি লেগেছে। সেটি গুরুতর নয়। রাবার বুলেট বা ছররা গুলি হতে পারে। শরীরের অন্য কোথাও জখম নেই।

আর ও পড়ুন

 

See also  দেবহাটায় পুলিশের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ীসহ ৪জন আটক

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST