ফুলবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

 

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ডেঙ্গু প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি  বের করা হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে এসে শেষ হয়।
পরে  সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান বলেন,ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ জনগণের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে সবাইকে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। মশার প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গু সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক  ছামিউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, পৌর নির্বাহী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন,ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডেন্টাল সার্জন সাজেদুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মাজাহারুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহসিন আলী,ফুলবাড়ী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক   জুলফিকার আলি  মাস্টার ,সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষার্থী ও সুধীজন।
বক্তারা ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, জমে থাকা পানি অপসারণ এবং মশকনিধন কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ডেঙ্গুমুক্ত সমাজ গড়তে সকলকে আহ্বান জানান।

পোস্টটি শেয়ার করুনঃ