1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
মথুরাপুর রেল স্টেশনে হকার উচ্ছেদ বিরোধী মিছিল ও বিক্ষোভ প্রদর্শন - News Of Bangla TV মথুরাপুর রেল স্টেশনে হকার উচ্ছেদ বিরোধী মিছিল ও বিক্ষোভ প্রদর্শন - News Of Bangla TV
September 14, 2026, 9:55 pm

মথুরাপুর রেল স্টেশনে হকার উচ্ছেদ বিরোধী মিছিল ও বিক্ষোভ প্রদর্শন

বাইজিদ মন্ডল দক্ষিন চব্বিশ পরগনা:
  • Update Time : Thursday, June 11, 2026
  • 120 Time View

মথুরাপুর রেল স্টেশনে হকার উচ্ছেদ বিরোধী মিছিল ও বিক্ষোভ প্রদর্শন

 

 মথুরাপুর রেল স্টেশন ও সংলগ্ন এলাকার হকার, ক্ষুদ্র দোকানদার ও বসতি উচ্ছেদ করার জন্য রেল দপ্তর থেকে উচ্ছেদ করার জন্য নোটিশ দিয়েছে। এই নোটিশ পাওয়া মাত্র স্টেশন সংলগ্ন দোকানদার, বাসিন্দা ও হকারদের মধ্যে প্রবল প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদের বিরুদ্ধে বৃহস্পতিবার বিকাল ৪.৩০ টায় ‘মথুরাপুর স্টেশন হকার্স, ক্ষুদ্র ব্যবসায়ী ও বসতি উচ্ছেদ প্রতিরোধ কমিটি’র আহ্বানে বিভিন্ন গণসংগঠনের নেতৃবৃন্দ সহ সহস্রাধিক হকার্স, ক্ষুদ্র ব্যবসায়ী সাধারণ মানুষ বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করেন। এদিন মিছিল মথুরাপুর রেলগট স্টেশন বাজার থেকে শুরু হয়ে স্টেশন পর্যন্ত গিয়ে শেষ হয়। এই মিছিলে উপস্থিত ছিলেন অলবেঙ্গল হকার্স ইউনিয়ন এর নেতা বিশ্বনাথ সরদার,AIUTUC র ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা কমিটির সভাপতি শ্যামল প্রামাণিক, উচ্ছেদ প্রতিরোধ কমিটির সদস্য নাজিরা খাতুন সহ আরো অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃত্ব বৃন্দ প্রমুখ। এই আন্দোলনে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সমর্থন লক্ষ্য করা যায়।

 

 

 

মথুরাপুর রেল স্টেশনে হকার উচ্ছেদ বিরোধী মিছিল ও বিক্ষোভ প্রদর্শন

See also  দীর্ঘ জেল বন্দির পর, মুক্তির স্বাদ পেলেন ১০৫ বছর বয়সে রশিক চন্দ্র

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST