দেরিয়ায় অনুষ্ঠিত হলো তৃতীয় বর্ষের ‘স্বর্গীয় জগজ্জ্যোতি ঘোষ মেধা বৃত্তি–২০২৬’বোধিপীঠ পাঠাগারের উদ্যোগে গত ষোলোই আগস্ট ২০২৬, রবিবার, দেরিয়ায় অনুষ্ঠিত হলো ‘স্বর্গীয় জগজ্জ্যোতি ঘোষ মেধা বৃত্তি–২০২৬’ প্রদান অনুষ্ঠান। মেধাবী ও আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে এ বছর ছয় জন কৃতী ছাত্রছাত্রীর হাতে বৃত্তি ও সম্মাননা তুলে দেওয়া হয়।
প্রত্যেককে ৫,০০০ টাকা আর্থিক পুরস্কার, মেডেল, মেমেন্টো, মানপত্র ও বই প্রদান করা হয়। পাশাপাশি পি. বি. একাডেমিক স্কুলের পক্ষ থেকে বিলাস ঘোষ ছাত্রছাত্রীদের হাতে স্কুল ব্যাগ তুলে দেন।বৃত্তিপ্রাপকরা হলেন: ভাস্বতী ভান্ডারী (৬৫৩), পৃথা মাইতি (৬৪২), দেবায়ণ ভান্ডারী (৬৪০), তৃষাণ প্রামাণিক (৬২৪), ঋতুশ্রী মণ্ডল (৬১৬) এবং জ্যোতি হালদার (৬১০)।
মেধাবী ছাত্রছাত্রীদের পাশে বোধিপীঠ পাঠাগার
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীপান্বিতা ঘোষ, অশোক বোস, কমলেশ দাস, রাখী ভট্টাচার্য, মিতা কাঞ্জি, ডা. প্রবাল পাত্র, শিক্ষাবিদ পুলক সিনহা, বিলাস ঘোষ-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বক্তারা ছাত্রছাত্রীদের জীবনের লক্ষ্যে অবিচল থেকে এগিয়ে যাওয়ার পাশাপাশি স্বামী বিবেকানন্দ ও নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শে অনুপ্রাণিত হয়ে ভবিষ্যৎ গড়ার আহ্বান জানান। সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া মেধাবী ছাত্রছাত্রীদের পাশে ভবিষ্যতেও দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন উদ্যোক্তারা।
অনুষ্ঠানে বোধিপীঠ পাঠাগারের ছাত্রছাত্রীদের মনোজ্ঞ নৃত্য পরিবেশনা ছিল অন্যতম আকর্ষণ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাঠাগারের সম্পাদক শুভেন্দু বোস।মেধা, শিক্ষা ও মানবিকতার এই উদ্যোগ আগামী দিনে আরও বহু ছাত্রছাত্রীর শিক্ষাজীবনে সহায়ক হবে—এমনই প্রত্যাশা সকলের।
মেধাবী ছাত্রছাত্রীদের পাশে বোধিপীঠ পাঠাগার