1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
  2. 6846serious@uberip.com : superadmin :
ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার - News Of Bangla TV ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার - News Of Bangla TV
October 28, 2026, 5:45 pm

ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : Thursday, August 27, 2026
  • 110 Time View

ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

হাসিনুজ্জামান মিন্টু,
ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে অনলাইন ক্যাসিনো ও জুয়া পরিচালনার অভিযোগে মো. নূর আলম (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তার নূর আলমের ব্যবহৃত মোবাইল ফোনে ক্যাসিনো ও অনলাইন জুয়া সংশ্লিষ্ট ২০টি অ্যাপস পাওয়া গেছে। তিনি ঠাকুরগাঁও, দিনাজপুর ও রংপুর এলাকায় অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনা ও বিস্তারে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

গ্রেপ্তার নূর আলম ঠাকুরগাঁও সদর উপজেলার হাজীপাড়া শিলুলতলা এলাকার মো. সুফিয়ার রহমানের ছেলে।

ডিবি পুলিশ জানায়, নূর আলমের বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন পুলিশের আওতাধীন একটি থানায় সাইবার সুরক্ষা আইনে একটি মামলা রয়েছে। নতুন ঘটনায় তার বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ অনুযায়ী মামলা করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মো. গোলাম রসুল কাজল বলেন, “ক্যাসিনো ও অনলাইন জুয়ার বিরুদ্ধে ডিবির অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনা হবে।”

See also  বিজিবির মাদকবিরোধী অভিযানে ৯৭ হাজার টাকার মাদকদ্রব্য আটক

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST