অতীত ভুলে মণিরামপুরে বিএনপিকে শক্তিশালী করতে হবে -শহীদ ইকবালের প্রত্যয় - News Of Bangla TVঅতীত ভুলে মণিরামপুরে বিএনপিকে শক্তিশালী করতে হবে -শহীদ ইকবালের প্রত্যয় - News Of Bangla TV
অতীত ভুলে মণিরামপুরে বিএনপিকে শক্তিশালী করতে হবে -শহীদ ইকবালের প্রত্যয়
নূরুল হক মনিরামপুর প্রতিনিধি
Update Time :
Sunday, May 31, 2026
146 Time View
অতীত ভুলে বিএনপিকে শক্তিশালী করতে হবে -শহীদ ইকবালের প্রত্যয়
পবিত্র ঊদুল আযহা উপলক্ষে মণিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্ষীয়ান রাজনীতিক অ্যাড. শহীদ ইকবাল হোসেন দলিয় নেতাকর্মী, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সাথে সৌহার্দ্যপূর্ন পরিবেশে শুভেচ্ছা ও মতবিনিময় করেন। সভায় শহীদ ইকবাল হোসেন আবেগঘন বক্তব্যে স্মৃতিচারন করে বলেন, ১৯৭৯ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয় তার হাত ধরে বিএনপির রাজনীতিতে পথচলা শুরু। তিনি বলেন, জেল-জুলুম, শত নির্যাতন ও প্রতিকূলতার মধ্য দিয়েও আমি কখনও জনগণ ও দলের নেতাকর্মীদের ছেড়ে যাইনি।
মণিরামপুরের মানুষের সেবা করাই আমার জীবনের ব্রত। শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা, কবরস্থান কিংবা শ্মশানঘাটসহ সকল ধর্ম-বর্ণের মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি সবসময়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মণিরামপুরে ঘটে যাওয়া রাজনৈতিক প্রেক্ষাপট প্রসঙ্গে তিনি বলেন, হাজারো নেতাকর্মী সমর্থকদের আবেগ ও চাপের মুখে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করা হয়ত আমার ভূল ছিল।
আর সে ভূলের খেসারত ব্যক্তিগতভাকে আমাকে দিতে হচ্ছে। আর সে কারনে আমি আন্তরিকভাবে দু:খ প্রকাশ করে দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানসহ নীতি নির্ধারনী ফোরামের কাছে ক্ষমা প্রার্থনা করছি। উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক তিনবারের ইউপি চেয়ারম্যান ও পৌর মেয়র শহীদ ইকবাল হোসেন আরও বলেন, দলের হাইকমান্ড যদি আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে পুনরায় দলের কাজ করার সুযোগ দেন, তাহলে মনিরামপুরে বিএনপিকে সুসংগঠিত করে আরো শক্তিশালী করতে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের প্রত্যয় ব্যক্ত করছি। তার এই আবেগঘন বক্তব্যে উপস্থিত হাজারো মানুষের চোখে পানি চলে আসে। এক পর্যায়ে তিনি দলের চেয়ারম্যান তারেক রহমান ও খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের প্রতি পূর্ন আস্থা রেখে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, প্রয়াত নেতা তরিকুল ইসলামসহ সকল প্রয়াত নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।
শুক্রবার বিকেলে মণিরামপুর উপজেলা বিএনপি কার্যালয় চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে যুবদল নেতা মুক্তার হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আহমেদ, যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আক্তার হোসেন খান, প্রেসক্লাব সভাপতি এস এম মজনুর রহমান, উপজেলা বিএনপির সহসভাপতি অ্যাড. মকবুল ইসলাম,পৌর বিএনপির সাবেক সভাপতি খায়রুল ইসলাম, একে আজাদ, কামরুজ্জামানসহ বিএনপির অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৪ ডিসেম্বর বিএনপির পক্ষ থেকে যশোর-৫(মণিরামপুর) ধানের শীষের প্রার্থী করা হয় শহীদ ইকবাল হোসেনকে। ২৪ ডিসেম্বর শহীদ ইকবালের পরিবর্তে ধানের শীষের প্রার্থী করা হয় জোটের শরিক জমিয়তে উলমায়ে ইসলামের যুগ্ম সহসাচিব রশিদ আহমদকে। শহীদ ইকবাল স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করলে জামায়াতের প্রার্থী গাজী এনামুলের সাথে প্রতিদ্বন্দিতা হয় তার। সেক্ষেত্রে বিজয়ী হন জামায়াতের গাজী এনামুল হক। ধানের প্রার্থী হন তৃতীয়। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় উপজেলা বিএনপির সভাপতি শহীদ ইকবালকে দল থেকে বহিষ্কার করা হয়।
অতীত ভুলে মণিরামপুরে বিএনপিকে শক্তিশালী করতে হবে -শহীদ ইকবালের প্রত্যয়