ইউপি নির্বাচনে : চেয়ারম্যান পদে ঘোষণা দিলেন যুবদল নেতা
রামু’র খুনিয়া পালং ইউনিয়ন পরিষদ নির্বাচনে : চেয়ারম্যান পদে লড়ার ঘোষণা দিলেন যুবদল নেতা মনজুর আলম মানিক সিকদার
নিজস্ব প্রতিবেদক,
আসন্ন স্হানীয় নির্বাচনে রামু উপজেলার ৯নং খুনিয়া পালং ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন এলাকার তরুণ, জনপ্রিয় ও উদীয়মান রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ মনজুর আলম মানিক সিকদার।তিনি বর্তমান খুনিয়া পালং ইউনিয়ন যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তার এই নির্বাচনী ঘোষণার পর থেকেই স্থানীয় সাধারণ মানুষ এবং তরুণ সমাজের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। স্বনামধন্য পরিবারের সন্তান ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ মোঃ মনজুর আলম মানিক খুনিয়া পালং ইউনিয়নের একটি অত্যন্ত সুপরিচিত, ঐতিহ্যবাহী ও স্বনামধন্য পরিবারের সন্তান।পারিবারিক সূত্রেই সমাজসেবা ও জনকল্যাণমূলক কাজের সাথে তার দীর্ঘদিনের পথচলা। পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের বিপদে-আপদে পাশে থাকার কারণে তরুণদের মাঝে তিনি অন্যতম জনপ্রিয় মুখ হিসেবে পরিচিতি লাভ করেছেন।
তরুন যুবদল নেতা মোঃ মনজুর আলম মানিক সিকদার জানান, আমি ক্ষমতার লোভে নয়, বরং খুনিয়া পালং ইউনিয়নের অবহেলিত মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং এই অঞ্চলকে একটি আধুনিক, বৈষম্যহীন ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতেই চেয়ারম্যান পদে লড়ার সিদ্ধান্ত নিয়েছি। ইউনিয়নবাসীর কাছে দোয়া ও সমর্থন প্রার্থনা করে চেয়ারম্যান পদে লড়ার ঘোষণা দিয়েছি,তিনি ইউনিয়নের সর্বস্তরের জনগণ, মুরব্বি, যুবক মা-বোনদের কাছে আন্তরিক দোয়া, ভালোবাসা এবং সমর্থন কামনা করেছেন।
তিনি আরও জানান, যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি, ইউনিয়নের রাস্তাঘাটের উন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠাই হবে তার মূল লক্ষ্য। ইউনিয়নবাসী যদি তাকে সেবা করার সুযোগ দেন, তবে তিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত জনগণের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবেন।
এদিকে মনজুর আলম মানিকের নির্বাচনী মাঠে নামার ঘোষণায় খুনিয়া পালং ইউনিয়ন যুবদল, ছাত্রদলসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মাঝে নতুন প্রাণের সঞ্চার হয়েছে। সাধারণ ভোটারদের একাংশ মনে করছেন, একজন যোগ্য ও পারিবারিক ঐতিহ্যের অধিকারী প্রার্থী হিসেবে তিনি ইউনিয়নবাসীর প্রত্যাশা পূরণে সক্ষম হবেন।
আরও পড়ুন :
রামু’র খুনিয়া পালং ইউনিয়ন পরিষদ নির্বাচনে : চেয়ারম্যান পদে লড়ার ঘোষণা দিলেন যুবদল নেতা মনজুর আলম মানিক সিকদার


