1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
  2. 6846serious@uberip.com : superadmin :
ইয়েমেনে সৌদি বিমান হামলা পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের - News Of Bangla TV ইয়েমেনে সৌদি বিমান হামলা পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের - News Of Bangla TV
October 31, 2026, 9:39 am

ইয়েমেনে সৌদি বিমান হামলা পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

Reporter Name
  • Update Time : Saturday, July 25, 2026
  • 160 Time View

ইয়েমেনে সৌদি বিমান হামলা পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

ইয়েমেনের বেসামরিক অবকাঠামোতে সৌদি আরব হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা৷ রিয়াদের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই এই অভিযোগ আনা হলো৷
এই ঘটনার পর সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের হুতিরা৷

সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, শুক্রবার তারা হুতি নিয়ন্ত্রিত বন্দরনগরী হোদাইদাতে বিমান হামলা চালিয়েছে৷ তাদের দাবি, লোহিত সাগরে সৌদি তেলবাহী ট্যাংকারগুলোর ওপর হুতিদের হামলার জবাব দিতেই এই অভিযান চালানো হয়েছে৷ সামুদ্রিক অবরোধের অংশ হিসেবে হুতিরা হামলা করেছিল বলে দাবি সৌদি জোটের৷

হুতিদের সংবাদমাধ্যম আনসারুল্লাহ মিডিয়া টেলিগ্রামে এক পোস্টে বলেছে, ‘‘হোদাইদা ও কামারান দ্বীপে বেসামরিক স্থাপনায় সৌদি শত্রুর হামলা একটি বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে৷’’ এতে আরো বলা হয়েছে, ‘‘আমরা নিশ্চিত করছি, এই সাম্প্রতিক হামলার জবাব অবশ্যই দেওয়া হবে৷’’

শনিবার হুতি পরিচালিত আল মাসিরাহ টেলিভিশন জানিয়েছে, সৌদি হামলায় রাষ্ট্রীয় টেলিযোগাযোগ করপোরেশনের স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে৷ এছাড়া ইয়েমেনের পশ্চিম উপকূলীয় কামারান দ্বীপেও হামলা করেছে সৌদি বাহিনী৷

চ্যানেলটির প্রতিবেদনে বলা হয়েছে, হামলার ঘটনায় হোদাইদায় একজন কর্মী আহত হয়েছেন এবং কামারান দ্বীপে একজন নারী আহত হয়েছেন৷

কিন্তু সৌদি নেতৃত্বাধীন জোট দাবি করেছে, তারা ‘‘হুতিদের সামরিক স্থাপনা’’ টার্গেট করে হামলা চালিয়েছে এবং লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হুমকি তৈরি করছিল এমন লক্ষ্যবস্তু ধ্বংস করেছে৷

রিয়াদ বলেছে, তাদের জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে যা যা প্রয়োজন তারা তা করতে পিছপা হবে না৷ পাশাপাশি হুতিদের সতর্ক করে দিয়ে বলেছে, তারা যদি ‘‘শত্রুতামূলক কর্মকাণ্ড’’ চালিয়ে যায়, তবে জবাব দিতে সৌদি আরব কোনো দ্বিধা করবে না৷

এই ঘটনার পরই ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় শহর জিজানে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে৷ ইরান সমর্থিত এই গোষ্ঠীর সংবাদমাধ্যম আনসারুল্লাহ মিডিয়া শনিবার ভোরে টেলিগ্রামে এক পোস্টে জানায়, ‘‘ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলার’’ পর জিজানে আগুন ছড়িয়ে পড়েছে৷

অন্যদিকে, সৌদি আরবের সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ এক সতর্কবার্তায় জানিয়েছে, ‘‘ওই অঞ্চলে বিপদ কেটে গেছে৷’’ তবে তারা কোনো ক্ষেপণাস্ত্র হামলার বিষয় উল্লেখ করেনি৷

See also  দীর্ঘ জেল বন্দির পর, মুক্তির স্বাদ পেলেন ১০৫ বছর বয়সে রশিক চন্দ্র

বিশ্বের অন্যতম বৃহৎ তেল উৎপাদনকারী দেশ সৌদি আরবের জন্য লোহিত সাগর গুরুত্বপূর্ণ একটি নৌপথ৷ কারণ, অবরুদ্ধ হরমুজ প্রণালির বিকল্প হিসেবে এই পথ ব্যবহার করা হচ্ছে৷

টিএম/এসটি (রয়টার্স, এএফপি, এপি, ডিপিএ)

 

ইয়েমেনে সৌদি বিমান হামলা পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST