1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
জরুরি প্রয়োজনে রক্তদাতার সন্ধান দিতে গুগল প্লে-স্টোরে এলো ‘রক্তশেয়ার’ অ্যাপ - News Of Bangla TV জরুরি প্রয়োজনে রক্তদাতার সন্ধান দিতে গুগল প্লে-স্টোরে এলো ‘রক্তশেয়ার’ অ্যাপ - News Of Bangla TV
September 13, 2026, 7:52 pm

জরুরি প্রয়োজনে রক্তদাতার সন্ধান দিতে গুগল প্লে-স্টোরে এলো ‘রক্তশেয়ার’ অ্যাপ

Reporter Name
  • Update Time : Thursday, September 3, 2026
  • 36 Time View

জরুরি প্রয়োজনে রক্তদাতার সন্ধান দিতে গুগল প্লে-স্টোরে এলো ‘রক্তশেয়ার’ অ্যাপ

বিশেষ প্রতিনিধি : সানাউল্লাহ আস সুদাইস

জরুরি প্রয়োজনে রক্ত পাওয়ার অনিশ্চয়তা দূর করতে এবং রক্তদাতা ও রক্তগ্রহীতার মধ্যে দ্রুত যোগাযোগ নিশ্চিত করতে গুগল প্লে-স্টোরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে উন্মুক্ত রক্তদান প্ল্যাটফর্ম ‘রক্তশেয়ার’ (Roktoshare)-এর মোবাইল অ্যাপ।

কোনো মধ্যস্বত্বভোগী বা আর্থিক লেনদেন ছাড়াই সরাসরি রক্তদাতার সঙ্গে রোগীর স্বজনদের সংযোগ ঘটাতে সম্পূর্ণ স্বেচ্ছাসেবী উদ্যোগে এই অ্যাপটি তৈরি করা হয়েছে।

উদ্যোক্তারা জানান, দেশে জরুরি চিকিৎসার ক্ষেত্রে রক্ত জোগাড় করতে গিয়ে রোগীর স্বজনদের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়া কিংবা পরিচিতদের কাছে দৌড়াদৌড়ি করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হয়। অনেক সময় পুরনো তথ্যের কারণে কল দিলে জানা যায় ডোনার কিছুদিন আগেই রক্ত দিয়েছেন। এই সমস্যার কার্যকর সমাধান দিতে ‘রক্তশেয়ার’ অ্যাপটিতে জেলাভিত্তিক ফিল্টারিং ব্যবস্থা রাখা হয়েছে। এতে কেবল সেই সব রক্তদাতাদের প্রোফাইল প্রদর্শিত হয়, যারা এই মুহূর্তে রক্তদানের জন্য শারীরিকভাবে উপযোগী ও প্রস্তুত।

*অ্যাপটির মূল বৈশিষ্ট্য ও সুবিধাসমূহ:*
* *এক মিনিটেই ব্লাড রিকোয়েস্ট:* কোনো দীর্ঘ প্রক্রিয়া বা অ্যাডমিন অনুমোদনের অপেক্ষা ছাড়াই প্রয়োজনীয় রক্তের গ্রুপ, হাসপাতাল লোকেশন ও জরুরি সময় উল্লেখ করে তাৎক্ষণিক রক্ত চেয়ে রিকোয়েস্ট পোস্ট করা যায়।
* *প্রাইভেসি ও ইন-অ্যাপ মেসেজিং:* ব্যক্তিগত ফোন নম্বর প্রকাশ না করতে চাইলে ব্যবহারকারীরা অ্যাপের অভ্যন্তরীণ মেসেজিং সিস্টেমের মাধ্যমে সুরক্ষিতভাবে যোগাযোগ করতে পারবেন।
* *ম্যাপে হাসপাতালের অবস্থান:* রক্তের অনুরোধের সঙ্গে সরাসরি হাসপাতালের সঠিক লোকেশন ম্যাপে যুক্ত করার সুবিধা।
* *রক্তদানের ট্র্যাকিং:* একজন রক্তদাতা কত দিন আগে রক্ত দিয়েছেন এবং পুনরায় কবে রক্তদানের উপযোগী হবেন, তা অ্যাপের প্রোফাইলে স্বয়ংক্রিয়ভাবে ট্র্যাক করা থাকে।
* *সংগঠন ও ক্লাবের সুবিধা:* বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা এলাকার রক্তদানকারী সংগঠন ও ক্লাবগুলো তাদের সদস্যদের পরিচালনা এবং যৌথ সমন্বয়ের জন্য অ্যাপটির গ্রুপ ফিচার ব্যবহার করতে পারবে।

See also  রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল জমজমাট প্রধান অতিথি আব্দুল খালেক

প্ল্যাটফর্মটির পক্ষ থেকে জানানো হয়, রক্তশেয়ার সম্পূর্ণ অলাভজনক ও বিজ্ঞাপনমুক্ত সেবা। রোগীদের কাছ থেকে যাতায়াত খরচ বা অন্য কোনো অজুহাতে আর্থিক লেনদেন করা প্ল্যাটফর্মটিতে কঠোরভাবে নিষিদ্ধ।

অ্যাপটি বর্তমানে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য গুগল প্লে-স্টোরে উন্মুক্ত রয়েছে। গুগল প্লে-স্টোরে ‘Roktoshare: Blood Donation’ লিখে সার্চ করে কিংবা রক্তশেয়ারের অফিশিয়াল ওয়েবসাইট (roktoshare.com) থেকে অ্যাপটি ডাউনলোড করে বিনামূল্যে যে কেউ রক্তদাতা হিসেবে নিবন্ধন করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST