1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
দিনাজপুরের বিরামপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালক নি'হ'ত - News Of Bangla TV দিনাজপুরের বিরামপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালক নি'হ'ত - News Of Bangla TV
September 12, 2026, 10:54 pm

দিনাজপুরের বিরামপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালক নি’হ’ত

আশরাফুল ইসলাম
  • Update Time : Tuesday, August 25, 2026
  • 60 Time View

দিনাজপুরের বিরামপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালক নি’হ’ত ১ আ’হত ৪

মোঃ আশরাফুল ইসলাম
স্টাফ রিপোর্টার
দিনাজপুরের বিরামপুর আঞ্চলিক মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাক চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় অপর একটি ট্রাকের হেলপার গু,রু’তর আহ,ত হয়েছেন।
আজ মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে বিরামপুর উপজেলার দিওড় বটতলী (বিজুল বাজারের সামনে) ভয়াবহ সড়ক দুর্ঘ,ট,নাটি ঘটে একটি ট্রাকে চাল বোঝাই অপর ট্রাকটি ঢেউটিন বহন করছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, বিরামপুরের বিজুল বাজারের সামনে গোবিন্দগঞ্জ-বিরামপুর মহাসড়কে বিপরীত দিক থেকে আসা দুটি দ্রুতগতির ট্রাকের মুখোমুখি প্রচণ্ড সংঘর্ষ হয়। মুহূর্তের মধ্যে ট্রাক দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। সংঘর্ষের তীব্রতায় এক ট্রাকের চালক ঘটনাস্থলেই মারা যান এবং অপর ট্রাকের হেলপার গুরুতর আহত হন।
​ঘটনার পরপরই আহতদের রেখে অপর ট্রাকের চালক ও হেলপার দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।

খবর পেয়ে বিরামপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। দুর্ঘটনার ফলে মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হলেও ফায়ার সার্ভিস ও পুলিশের তৎপরতায় ক্ষতিগ্রস্ত গাড়ি সরিয়ে রাস্তা সচল করা হয়।

নিহত ট্রাক চালক এবং আহত হেলপারের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে। দুর্ঘটনাটি ওভারটেকিং নাকি বেপরোয়া গতির কারণে ঘটেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

See also  মণিরামপুরের টুনিয়াঘরা মহিলা আলিম মাদরাসায় ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST