1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
কুড়িগ্রামে বাইপাসের অপরিকল্পিত নকশার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত - News Of Bangla TV কুড়িগ্রামে বাইপাসের অপরিকল্পিত নকশার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত - News Of Bangla TV
July 30, 2026, 1:40 am

কুড়িগ্রামে বাইপাসের অপরিকল্পিত নকশার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

রতন রায় : কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
  • Update Time : Tuesday, June 9, 2026
  • 60 Time View

কুড়িগ্রামে বাইপাসের অপরিকল্পিত নকশার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

 

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় প্রস্তাবিত বাইপাস সড়কের ‘অপরিকল্পিত ও স্বার্থান্বেষী মহলের তৈরি’ নকশা বাতিল এবং জনবহুল, ব্যবসাসমৃদ্ধ ও শিক্ষাবান্ধব এলাকা বাদ দিয়ে নতুন নকশা প্রণয়নের দাবিতে বুধবার সকালে জেলা প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।‘উলিপুরের ভুক্তভোগী সাধারণ জনগণ’ এই মানববন্ধনের আয়োজন করে। পরে জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।মানববন্ধনে বক্তব্য রাখেন-গওছল আজম মিঠু, আব্দুর রহমান, মোজাম্মেল হক, শামছুল ইসলাম, সাইফুল আখতার, হাফিজুর রহমান, সেলিম মিয়া, কামাল ইদ্রিস ও আলমগীর হোসেন।

বক্তারা অভিযোগ করে বলেন, সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এলাকাবাসীর মতামত না নিয়েই গোপনে প্রস্তাবনা চূড়ান্ত করেছে। তাঁরা আরও বলেন, “বিগত আওয়ামী সরকারের আমলে সওজের একটি সিন্ডিকেট নিজেদের স্বার্থে বাইপাসের সম্ভাব্য ম্যাপ আগাম কিনে নেয়া পতিত ও কৃষিজমিতে অবৈধ স্থাপনা নির্মাণ করে। এসব স্থাপনার অধিকাংশেরই যাতায়াতের রাস্তা নেই। এমনভাবে ম্যাপ করা হয়েছে যেন বাইপাস এসব স্থাপনার ওপর দিয়ে বা পাশ দিয়ে যায় কিংবা নতুন করে কেনা জমিগুলো সংযোগ পায়।”

তাঁরা আরও জানান, সাধারণ নীতিমালা অনুযায়ী বাইপাসের সংযোগস্থল বাজার থেকে কমপক্ষে দুই কিলোমিটার দূরে রাখা হয়। কিন্তু এখানে আমিন মোড় প্রান্তটি মূল বাজারের বর্ধিতাংশ-আধা কিলোমিটারেরও কম দূরত্বে। ফলে ভবিষ্যতে এই এলাকায় তীব্র যানজট ও দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।

বক্তারা উল্লেখ করেন, প্রস্তাবিত সংযোগস্থলের আশপাশে রয়েছে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান, শতাধিক দোকানপাট ও প্রায় ৭০টি বাড়ি। নকশায় সামান্য পরিবর্তন এনে এসব ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব, কিন্তু সিন্ডিকেট নিজেদের স্বার্থে নকশা পরিবর্তনে অনড়।

বক্তারা দাবি করেন, সিন্ডিকেটের সঙ্গে জড়িত ব্যক্তিরা হলেন-আব্দুর রাজ্জাক, দেলোয়ার ও রনি (রনি গং)। এছাড়া রামদাস ধনিরাম মৌজা ছাড়াও নারিকেল বাড়ি কাজির চক ও হায়াৎখাঁ মৌজায় একই কৌশলে অবৈধ স্থাপনা নির্মাণ করে সরকারি অর্থ লোপাটের চেষ্টা চলছে। এমনকি স্থানীয় ভূমি অফিসের কিছু কর্মকর্তাও এই সুবিধা বিনিময়ে জড়িত বলে অভিযোগ উঠেছে।

See also  বিভাগীয় সমাবেশ সফল করতে সাতক্ষীরা জেলা শাখার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বক্তাদের দাবি, এই গোষ্ঠীর চাপেই জনস্বার্থ উপেক্ষা করে আমিন মোড় সংযোগস্থল পরিবর্তন করা হচ্ছে না।

 

প্রশাসনিক পূনঃতদন্তের দাবি জানিয়েও কোনো সুফল না পাওয়া প্রতিবাদকারীরা দাবি জানান, দ্রুত নতুন করে জনস্বার্থকে প্রাধান্য দিয়ে নকশা প্রণয়ন করতে হবে। অন্যথায় আন্দোলন আরও কঠোর নিতে পারে বলে হুঁশিয়ারি দেন তাঁরা ।

 

 

কুড়িগ্রামে বাইপাসের অপরিকল্পিত নকশার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST