1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
  2. 6846serious@uberip.com : superadmin :
দুপচাঁচিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা - News Of Bangla TV দুপচাঁচিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা - News Of Bangla TV
October 31, 2026, 9:23 am

দুপচাঁচিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা

মিরু হাসান, বগুড়া প্রতিনিধিঃ
  • Update Time : Saturday, October 31, 2026
  • 16 Time View
জয়ারানী (৩০) নামে এক শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু
জয়ারানী (৩০) নামে এক শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু

দুপচাঁচিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষিকার মৃত্যু, আহত স্বামী

বগুড়ার দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় জয়ারানী (৩০) নামে এক শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী বাবলা দাস (৩১) আহত হয়েছেন। মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যাওয়ার পর অজ্ঞাতনামা একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

শুক্রবার (৩০ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের দুপচাঁচিয়া উপজেলার তিশিগাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, ব্যাংকার বাবলা দাস তার স্ত্রী জয়ারানীকে সঙ্গে নিয়ে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী খেতুর ধাম তীর্থস্থান দর্শন শেষে মোটরসাইকেলযোগে নিজ বাড়ির উদ্দেশে রওনা হন। ফেরার পথে তিশিগাড়ী এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে দুজনই সড়কে পড়ে যান। এ সময় একটি অজ্ঞাতনামা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই জয়ারানীর মৃত্যু হয়।

দুপচাঁচিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা

 

দুর্ঘটনায় আহত বাবলা দাসকে স্থানীয় লোকজনের সহায়তায় দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসা নেওয়ার পর তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

নিহত জয়ারানী বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের বেলাই গ্রামের বাসিন্দা। তার স্বামী বাবলা দাস একই গ্রামের যুগল চন্দ্র দাসের ছেলে।

খবর পেয়ে দুপচাঁচিয়া থানার এসআই মো. নাজমুল হক বিপিএম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

তীর্থস্থান দর্শন শেষে বাড়ি ফেরার পথে এমন মর্মান্তিক দুর্ঘটনায় শিক্ষিকার মৃত্যুতে স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।

দুপচাঁচিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা

See also  পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে টানা ৮দিন বন্ধ ঘোষনা চতুদের্শী বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST