1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মহানন্দা নদীতে ধরা পড়লো ৩২ কেজি ওজনের বাঘাইড় মাছ। - News Of Bangla TV পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মহানন্দা নদীতে ধরা পড়লো ৩২ কেজি ওজনের বাঘাইড় মাছ। - News Of Bangla TV
September 12, 2026, 6:59 pm

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মহানন্দা নদীতে ধরা পড়লো ৩২ কেজি ওজনের বাঘাইড় মাছ।

মোঃ মিজানুর রহমান মিন্টু পঞ্চগড় প্রতিনিধিঃ
  • Update Time : Tuesday, July 5, 2022
  • 231 Time View

 

দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভারত বাংলাদেশ
সীমান্তে মহানন্দা নদী থেকে একদল যুবকের জালে ৩২ কেজি ওজনের বাঘাইড় মাছ টি ধরা পড়েছে।

মঙ্গলবার (০৫ জুলাই ) দুপুরে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের দক্ষিণ কাশিমগঞ্জ এলাকার সীমান্ত মহানন্দা নদী থেকে এ মাছটি ধরা পড়ে

জানা গেছে,আজ দুপুরে উপজেলার দক্ষিণ কাশিমগঞ্জ গ্রামের ১১ জন যুবক মহানন্দা নদীতে বড় জাল দিয়ে মাছ ধরতে যান। মাছ ধরার একপর্যায়ে তারা একটি বড় মাছের টের পান। মাছের অবস্থান বুঝে ওই যুবকেরা জালে ফেলেন। একসময় তাদের জালে ধরা পড়ে একটি বাঘাইড় মাছ । গ্রামবাসিদের অনেকের ধারণা সীমান্তবর্তী উপজেলার মহানন্দা নদীটি ভারত থেকে প্রবাহিত হওয়ায় বিরাট এই বাঘাইড় মাছটি ভারতে থেকে আসতে পারে।

এদিকে,মাছটি বাড়িতে নিয়ে আসলে উৎসুক জনতা মাছটি একপলক দেখার জন্য ভিড় জমাতে থাকে। অনেকে ওই মাছের ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপলোড দিচ্ছেন। তবে মাছটি বিক্রির জন্য স্থানীয় বাজারে তোলা হবে বলে জানা যায়। তবে মাছটি কেটে প্রতিকেজি ১৫০০ টাকা দরে বিক্রি করা হয় বলে জানান।

এ বিষয়ে কাসিমগঞ্জ গ্রামের
সোহাগ,রাসেল,রাজ্জাক জানান, প্রতিবছরই নদীতে বাঘাইড় মাছ ধরা পড়ে। তবে এবারই প্রথম বড় মাছ পায়ে লাগলে আমরা টের পাই। পরবর্তীতে সকলেই মিলে বড় মাছটি ধরা হয়। এ ধরনের মাছ ধরার আনন্দটাই আলাদা।

See also  রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ঈদুল আযহা'র ঈদের নামাজ সামনে রেখে গঙ্গাচড়া কেন্দ্রীয় ঈদগাঁ মাঠের উন্নয়ন কাজ এগিয়ে চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST