1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
  2. 6846serious@uberip.com : superadmin :
ফুলবাড়ী ব্যাটালিয়ান ২৯ বিজিবি'র অভিযানে বিপুল পরিমাণের মাদকদ্রব্য আটক - News Of Bangla TV ফুলবাড়ী ব্যাটালিয়ান ২৯ বিজিবি'র অভিযানে বিপুল পরিমাণের মাদকদ্রব্য আটক - News Of Bangla TV
October 31, 2026, 1:04 pm

ফুলবাড়ী ব্যাটালিয়ান ২৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণের মাদকদ্রব্য আটক

Reporter Name
  • Update Time : Tuesday, September 22, 2026
  • 102 Time View

ফুলবাড়ী ব্যাটালিয়ান ২৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণের মাদকদ্রব্য আটক

মোঃ আশরাফুল ইসলাম
স্টাফ রিপোর্টার

দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি অভিযান পরিচালনা বিপুল পরিমাণের মাদকদ্রব্য আটক করেছে।
ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি’র অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান এর দিকনির্দেশনায় নিয়মিত সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক ৭৬,৮০০/- টাকা মূল্যমানের ভারতীয় নেশা জাতীয় ট্যাবলেট আটক করা হয়েছে।

২২সেপ্টেম্বর ২০২৬ তারিখে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ বড়গ্রাম বিওপি কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে বাংলাদেশর অভ্যন্তরে ৯৬০ পিস ভারতীয় নেশা জাতীয় ট্যাবলেট আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্যর সিজার মূল্য- ৭৬,৮০০/- (ছিয়াত্তর হাজার আটশত ) টাকা।

ফুলবাড়ী ব্যাটালিয়ান ২৯ বিজিবি আওতাধীন সীমান্তবর্তী এলাকায় নিয়মিত চোরা চালান ও মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও বিজিবি কর্তৃক ধারাবাহিকভাবে চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানী মালামাল জব্দ এবং সংশ্লিষ্ট আসামীদের আটক কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত থাকবে।
এ সময় তিনি আরো বলেন সীমান্ত এলাকায় বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ, ক্ষুদ্র উদ্যোক্তার পরামর্শ , শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রী প্রদানসহ সীমান্তে বসবাসরত সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করছে এবং মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

See also  হারানো বিজ্ঞপ্তি নাম: রাতুল বয়স : ৩ বছর

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST