1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
বিশ্বশান্তি ও বিশ্ববাসীর কল্যাণ কামনায় গীতা যজ্ঞানুষ্ঠান আয়োজন - News Of Bangla TV বিশ্বশান্তি ও বিশ্ববাসীর কল্যাণ কামনায় গীতা যজ্ঞানুষ্ঠান আয়োজন - News Of Bangla TV
September 13, 2026, 9:20 pm

বিশ্বশান্তি ও বিশ্ববাসীর কল্যাণ কামনায় গীতা যজ্ঞানুষ্ঠান আয়োজন

বিশ্বজিৎ চক্রবর্তী, টাঙ্গাইল প্রতিনিধি
  • Update Time : Friday, August 28, 2026
  • 51 Time View

বিশ্বশান্তি ও বিশ্ববাসীর কল্যাণ কামনায় টাঙ্গাইলের বড় কালীবাড়িতে গীতা যজ্ঞানুষ্ঠান আয়োজন

-বিশ্বজিৎ চক্রবর্তী
টাঙ্গাইল  প্রতিনিধি:

বিশ্বশান্তি, মানবজাতির কল্যাণ এবং দেশ ও জাতির সুখ-সমৃদ্ধি কামনায় বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে টাঙ্গাইল বড় কালীবাড়িতে গীতা যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ আগষ্ট) সকাল থেকে টাঙ্গাইল বড় কালীবাড়ি প্রাঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে এ যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়। টাঙ্গাইল জেলা ব্রাহ্মণ সংসদসহ টাঙ্গাইল জেলার সকল উপজেলার সনাতন ধর্মাবলম্বী সকল শ্রেণি-পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের প্রারম্ভে হিন্দু সম্প্রদায়ের সকল শ্রেণি-পেশার ভক্তবৃন্দের সমন্বয়ে এক বিশাল র‍্যালি বড় কালীবাড়ি মন্দির প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের উল্লেখযোগ্য বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরবর্তীতে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ, চন্ডীপাঠ, ধর্মীয় আলোচনা ও গীতাযজ্ঞ অনুষ্ঠিত হয়। গীতা যজ্ঞে বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠা, সকল ধর্মের সকল মানুষের সুখ-সমৃদ্ধি, দেশ ও জাতির কল্যাণ এবং সবার মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।
বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ টাঙ্গাইল জেলা কমিটিসহ টাঙ্গাইল জেলার প্রতিটি উপজেলার সভাপতি সম্পাদকসহ অন্যান্য সদস্যবৃন্দ ও সকল ভক্তবৃন্দের মাঝে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব বিজয় কৃষ্ণ ভট্টাচার্য (বিপ্র শিরোমণী)।
বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ টাঙ্গাইল জেলার আয়োজনে গীতা যজ্ঞানুষ্ঠানে প্রার্থনারত অবস্থায় বিভিন্ন বক্তা তাদের বক্তব্যে বলেন, শ্রীমদ্ভগবদ্গীতার মূল শিক্ষা হলো মানবকল্যাণ, ন্যায়, সত্য ও শান্তির পথে চলা। বর্তমান সময়ে বিশ্বজুড়ে হিংসা, সংঘাত ও অস্থিরতা বিরাজ করছে। শান্তিপ্রিয় মানুষ হিসেবে আমরা শান্তি চাই। এ অবস্থায় সকলের মানবিকতায় ধর্মীয় ও মানবিক মূল্যবোধ চর্চার মাধ্যমে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করা সম্ভব। সেইসাথে সকল জাতি-ধর্ম-বর্ণ-গোত্রের মানুষের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মাধ্যমে একটি অসাম্প্রদায়িক সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে সকলকেই একতাবদ্ধ হয়ে দেশের কল্যাণের জন্য কাজ করে যেতে হবে। এছাড়াও বিশেষ প্রার্থনায় হিন্দু সম্প্রদায়ের সকল মানুষের সম অধিকার ও তাদের নিরাপত্তার জন্য রাষ্ট্রের বিশেষ সুদৃষ্টি কামনা করেন।

See also  নবগঠিত আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে

তারা আরও বলেন, গীতা যজ্ঞানুষ্ঠানের মাধ্যমে শুধু ধর্মীয় আচার পালন নয়, বরং মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ টাঙ্গাইল জেলা শাখার নেতৃবৃন্দ, বিভিন্ন মন্দিরের পুরোহিত, সনাতন ধর্মীয় সংগঠনের প্রতিনিধি, হিন্দু সম্প্রদায়ের সকল শ্রেনি-পেশার নারী-পুরুষ, সংবাদ কর্মী, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিপুলসংখ্যক ভক্ত ও শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন।
পরিশেষে আবারও দেশ, জাতি ও বিশ্ববাসীর শান্তি, সুস্বাস্থ্য, সমৃদ্ধি এবং সকলের কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে গীতা যজ্ঞানুষ্ঠান শেষে ভক্তবৃন্দদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST