1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
ভোলায় নিখোঁজ হাফেজ ইকবালের সন্ধানের দাবীতে মানববন্ধন। - News Of Bangla TV ভোলায় নিখোঁজ হাফেজ ইকবালের সন্ধানের দাবীতে মানববন্ধন। - News Of Bangla TV
September 14, 2026, 6:49 pm

ভোলায় নিখোঁজ হাফেজ ইকবালের সন্ধানের দাবীতে মানববন্ধন।

আশিকুর রহমান শান্ত ভোলা প্রতিনিধিঃ
  • Update Time : Friday, July 8, 2022
  • 228 Time View

 

কোরবানির গরু কিনতে গিয়ে ভোলার দৌলতখানে মো: ইকবাল হোসাইন (৪০) নামের এক কোরআনে হাফেজ চারদিন ধরে নিখোঁজ রয়েছে। তার সন্ধান ও উদ্ধার চেয়ে এলাকাবাসী এবং স্বজনরা মানববন্ধন ও সমাবেশ করেছেন। দৌলতখান পৌরসভার ২ নং ওয়ার্ডের হাফেজ আবদুল হামিদ এর ছেলে হাফেজ ইকবাল হোসাইন ।

শুক্রবার (৮ জুলাই) জুমার নামাজের পর দৌলতখান বাংলাবাজার আঞ্চলিক সড়কের শুকদেব স্কুল মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় । মানববন্ধনে বক্তব্য রাখেন
নিখোঁজ মো: ইকবাল হোসাইন-এর ছোট ভাই আফসার উদ্দীন, মোঃ আফনান , বাংলাবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, চারদিন অতিবাহিত হলেও দৌলতখান পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত তার কোন সন্ধান দিতে পারেনি। হাফেজ ইকবাল নিখোজ হোক, বা আত্নগোপন হোক কিংবা গুম, খুন যাই হোক না কেন বর্তমান প্রযুক্তিতে তার ব্যবহৃত মোবাইল নাম্বারটি ট্রাকিং করে দ্রুত তার নিখোঁজের আসল রহস্য উদঘাটন করা সম্ভব। তাই তিনি হাফেজ ইকবালকে দ্রুত উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, হাফেজ মো: ইকবাল হোসাইনের গায়ের রং শ্যামলা, উচ্চতা ৫ ফুট। তার মাথার চুল ও দাড়ি কালো রঙের। বাসা থেকে বের হওয়ার সময় তার পড়নে আকাশি রঙের পাঞ্জাবি- সাদা পায়জামা এবং মাথায় টুপি ছিল।

উল্লেখ, গত ৫ জুলাই মঙ্গলবার দৌলতখান বাজার গরু ক্রয় করতে গিয়ে নিখোঁজ হন হাফেজ ইকবাল। এ ব্যাপারে তার বাবা হাফেজ আব্দুল হামিদ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোজাখুজি করে না পেয়ে দৌলতখান থানায় গত ৬ জুলাই একটি সাধারণ ডায়রি করেন। যার নম্বর ২৪০।

দৌলতখান থানার (ওসি) বজলার রহমান বলেন, নিখোঁজ ব্যক্তি হাফেজ মো: ইকবাল হোসাইনকে উদ্ধার করার জন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে।

See also  ফুলবাড়ী বিজিবি অভিযানে ৩ লক্ষ ১৩ হাজার টাকার মাদকদ্রব্য আটক

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST