1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
মশালগাঁও সীমান্তে মানবিক বিপর্যয়ের মুখে ১১ - News Of Bangla TV মশালগাঁও সীমান্তে মানবিক বিপর্যয়ের মুখে ১১ - News Of Bangla TV
July 29, 2026, 5:00 pm

মশালগাঁও সীমান্তে মানবিক বিপর্যয়ের মুখে ১১

নয়ন হোসেন,হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধি
  • Update Time : Sunday, June 7, 2026
  • 103 Time View

মশালগাঁও সীমান্তে মানবিক বিপর্যয়ের মুখে ১১

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্ত এলাকায় ১১ জন নারী, পুরুষ ও শিশুকে ঘিরে দেখা দিয়েছে মানবিক সংকট। স্থানীয়দের দাবি, প্রায় ৪০ ঘণ্টারও বেশি সময় ধরে তারা সীমান্তের একটি এলাকায় খোলা আকাশের নিচে অবস্থান করছেন।সীমান্তে আটকে থাকা এসব মানুষের মধ্যে কয়েকজন শিশু ও নারী রয়েছেন। দিনের তীব্র গরম ও রাতের প্রতিকূল আবহাওয়ার মধ্যেই তাদের সময় কাটাতে হচ্ছে। কখনও প্রচণ্ড রোদ, আবার কখনও বৃষ্টির মধ্যে আশ্রয়হীন অবস্থায় থাকতে হওয়ায় তাদের ভোগান্তি চরমে পৌঁছেছে বলে জানান স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্র বলছে, দীর্ঘ সময় ধরে অনিশ্চয়তার মধ্যে থাকা এসব মানুষের খাদ্য, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় অন্যান্য সুযোগ-সুবিধার সংকট দেখা দিয়েছে। বিশেষ করে শিশুদের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী।

এদিকে, ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। তাদের অভিযোগ, পরিস্থিতি নিরসনে এখন পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো উদ্যোগ চোখে পড়েনি। ফলে সীমান্তে অবস্থানরত ১১ জনের ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

এলাকাবাসীর দাবি, বিষয়টিকে রাজনৈতিক বা প্রশাসনিক নয়, মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা উচিত। তারা দ্রুত দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে আটকে থাকা নারী, পুরুষ ও শিশুদের নিরাপত্তা এবং মৌলিক চাহিদা নিশ্চিত করা যায়।

তবে এ বিষয়ে দায়িত্বশীল কোনো সংস্থার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

 

 

মশালগাঁও সীমান্তে মানবিক বিপর্যয়ের মুখে ১১

See also  নরওয়ে রাষ্ট্রদূতের আদিবাসীদের সঙ্গে মতবিনিময়

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST