1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
সিরাজগঞ্জে আ. লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার - News Of Bangla TV সিরাজগঞ্জে আ. লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার - News Of Bangla TV
July 29, 2026, 2:16 pm

সিরাজগঞ্জে আ. লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

সীমান্ত তালুকদার , সিরাজগঞ্জ প্রতিনিধি
  • Update Time : Friday, June 5, 2026
  • 107 Time View

সিরাজগঞ্জে আ. লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

মো: সিমান্ত তালুকদার
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি।

সিরাজগঞ্জ সদর উপজেলায় ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী হত্যা ও বিস্ফোরক আইনে দায়ের হওয়া মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৫ জুন) বিকেলে সদর থানার ওসি রাকিবুল হাসান এ তথ্য জানান।
গ্রেপ্তাররা হলেন জেলা মৎস্যজীবী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সয়দাবাদ ইউপির বাঐতারা গ্রামের মোয়াজ্জেম হোসেন মন্ডল, বাগবাটি ইউপির ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধলডোব গ্রামের ময়নুল হক, একই ওয়ার্ডের সহসভাপতি ও হরিনা গোপাল গ্রামের শুকুর মাহমুদ এবং পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য দত্তবাড়ি মহল্লার মো. রাব্বি।

ওসি রাকিবুল হাসান বলেন, ‘বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে এই চারজনকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে মোয়াজ্জেম হোসেন মন্ডল ২০২৪ সালের ৪ আগস্ট সিরাজগঞ্জ-২ আসনের অপসারিত এমপি আওয়ামী লীগ নেত্রী জান্নাত আরা হেনরীর বাসায় অগ্নিসংযোগ ও দুই ছাত্রকে পুড়িয়ে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
বাকিরা ৫ আগস্ট পরবর্তীতে দায়ের হওয়া একটি বিস্ফোরক মামলার আসামি।’

See also  কুতুপালং বাজারের বর্জ্য পরিস্কার করে ফের আলোচনা রুবেল সওদার

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST