1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
উখিয়া উপজেলা পোস্ট অফিসে জলাবদ্ধতায় দৈনিক কার্যক্রম ব্যাহত - News Of Bangla TV উখিয়া উপজেলা পোস্ট অফিসে জলাবদ্ধতায় দৈনিক কার্যক্রম ব্যাহত - News Of Bangla TV
July 29, 2026, 4:32 pm

উখিয়া উপজেলা পোস্ট অফিসে জলাবদ্ধতায় দৈনিক কার্যক্রম ব্যাহত

সিরাজুল কবির বুলবুল উখিয়া প্রতিনিধি
  • Update Time : Tuesday, July 7, 2026
  • 47 Time View

উখিয়া উপজেলা পোস্ট অফিসে জলাবদ্ধতায় দৈনিক কার্যক্রম ব্যাহত

 

উখিয়া উপজেলা সদরে অবস্থিত উপজেলা ডাকঘরে গত তিনদিনের ভারীবর্ষনের কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে মুল্যবান নথিপত্র পানির ঢলে তলীয়ে যাওয়ার অবস্থা দেখা দিয়েছে বলে জানাগেছে।
(৭ জুন) মঙ্গলবার বিকেল এই খবর পেয়ে উখিয়া উপজেলার একদল গণমাধ্যম কর্মী, পোস্ট অফিসটি পরিশর্দনে আসেন তারা দেখতে পান, সরকারি পোস্ট অফিসটি বেহাল দশা, পোস্ট অফিসের ভেতরে হাঁটুপানি, মুল্যবান কাগজপত্র, আসবাবপত্র ঢলের পানিতে ভাসছে। এ সময় পোস্ট মাস্টার এস,এম,জসিমকে দেখা যায় নিজেই কোদাল দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করছেন।

এ বিষয়ে পোস্ট মাস্টার এস,এম,জসিমের কাছে জানতে চাইলে তিনি জানান,
বিষয়টি খুবই উদ্বেগজনক,
এখানে কাজ করা মতো কোন পরিবেশ নেই। টানা বৃষ্টিতে পানি জমে টইটুম্বুর সম্পূর্ণ পোস্ট অফিস এলাকা। এ সমস্যা বহুআগে থেকে, বেশ কয়েকবার চেষ্টা করেছিলেন পানিবন্ধি, জলাবদ্ধতা থেকে পোস্ট অফিসটি মুক্ত করতে সাবেক, নির্বাহী কর্মকর্তা মহোদয়গন, কিন্তু কাজের কাজ তেমন হয়নি। এই বিষয়ে ডাক বিভাগের ঊর্ধ্বতন কতৃপক্ষের কাছেও বেশকয়েকবার জানানো হয়েছে। এই মুহূর্তে দৈনন্দিন কার্যক্রম চালাতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। এ বিষয়ে আমি ঊর্ধ্বতন কতৃপক্ষে দ্রুত সুদৃষ্টি কামনা করছি। অন্যতায় পোস্ট অফিসের গুরুত্বপূর্ণ স্থাপনা ও ডকুমেন্টস সংরক্ষণ করা আমাদের পক্ষে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

See also  ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST