কালীগঞ্জের ডাকাত ইয়ার আলী, বাহার আলী,রেজাউলের জামিন বাতিল ও অস্ত্র বিক্রেতা নাসিরের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে হত্যা, ডাকাতি, ছিনতাই ,জমি দখল, মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার হওয়া ও বিচারাধীন অপরাধের মামলা গুলোর দ্রুত নিষ্পত্তি, সংঘটিত ঘটনায় অস্ত্র বিক্রেতা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা নাসিরের গ্রেফতার এবং আটকৃত আসামিদের জামিন বাতিল ও আদালতের রায়ের ভিত্তিতে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছেন সাতক্ষীরার কৃষ্ণনগর ইউনিয়নের বাসিন্দারা।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালত চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সর্বস্তরের জনগণ। উক্ত মানববন্ধনে কৃষ্ণনগর ইউনিয়নের বিভিন্ন এলাকার নারী-পুরুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কৃষ্ণনগর ইউনিয়নের ইয়ার আলী, বাহার আলী ও রেজাউলের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, জমি দখল ও মাদকসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা বিভিন্ন আদালতে বিচারাধীন রয়েছে। বিভিন্ন অপরাধ সংগঠিত কাজে অস্ত্র ও মাদক বিক্রেতা নিষিদ্ধ ঘোষিত কালিগঞ্জ থানার সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের দ্রুত গ্রেফতার করতে হবে। এছাড়াও ডাকাত ইয়ার আলীর বিরুদ্ধে ৩৫টি, বাহার আলীর বিরুদ্ধে ৩১টি এবং রেজাউলের বিরুদ্ধে ৪১টি মামলা রয়েছে।
বক্তারা আরও অভিযোগ করেন, রাজগুল, আনিসুর ও পলাশ ঐ চক্রের সহযোগী। তাদের মধ্যে অস্ত্র বিক্রেতা ও সরবরাহকারী নাসির, রাজগুল ও পলাশ এখনো গ্রেপ্তার হয়নি। এ ছাড়া বিভিন্ন গ্রামে ঐ চক্রের আরও সদস্য সক্রিয় রয়েছে বলেও দাবি করেন তারা।
মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা বলেন, দীর্ঘদিন ধরে মামলাগুলোর বিচারকাজ চললেও এখনো নিষ্পত্তি না হওয়ায় ভুক্তভোগীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। জমিনে এসে আবারো চুরি ডাকাতি ছিনতাই হত্যা সহ বিভিন্ন সহিংস ঘটনা ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। দ্রুত বিচার সম্পন্ন করে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। মানববন্ধন থেকে বিচারাধীন মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি, পলাতক আসামিদের গ্রেপ্তার এবং আদালতের রায়ের ভিত্তিতে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।
কালীগঞ্জের ডাকাত ইয়ার আলী, বাহার আলী,রেজাউলের জামিন বাতিল ও অস্ত্র বিক্রেতা নাসিরের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত