1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
দেবহাটায় গাঁজাসহ ১জন ও পরোয়ানাভুক্ত অপর ১ আসামী আটক - News Of Bangla TV দেবহাটায় গাঁজাসহ ১জন ও পরোয়ানাভুক্ত অপর ১ আসামী আটক - News Of Bangla TV
July 29, 2026, 6:03 pm

দেবহাটায় গাঁজাসহ ১জন ও পরোয়ানাভুক্ত অপর ১ আসামী আটক

রিয়াজুল ইসলাম আলম,,, সাতক্ষীরা(দেবহাটা) প্রতিনিধি
  • Update Time : Saturday, June 27, 2026
  • 41 Time View

দেবহাটায় গাঁজাসহ ১জন ও পরোয়ানাভুক্ত অপর ১ আসামী আটক

 

সাতক্ষীরার দেবহাটায় পুলিশের অভিযানে গাঁজাসহ ১জন আসামী ও পরোয়ানাভুক্ত অপর ১ জন মোট ২জন আসামী আটক হয়েছে। তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। জানা গেছে, দেবহাটা থানার পিএসআই বিপ্লব মালাকার ও এএসআই (নিঃ) সাগর আলী সঙ্গীয় ফোর্সের সহায়তায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করাকালে ২৬ জুন রাত ১২টার দিকে মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করাকালে দেবহাটা থানার উঃ সখিপুর এলাকা থেকে ২৫ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ মাদক ব্যবসায়ী সাগর আহমেদ (২৬), পিতা-আবুল কাশেম, সাং-উত্তর সখিপুর, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরাকে গ্রেফতার করেন এবং পৃথক অপর এক অভিযানে কুলিয়া এলাকা হতে পরোয়ানাভূক্ত আসামী মিজানুর রহমান (২৭), পিতা- আইজুল মিস্ত্রি ওরফে আজিজুল জোয়ার্দ্দার, সাং- বালিয়াডাঙ্গা (আশুমার্কেট), সাং- কুলিয়া, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরাকে গ্রেফতার করেন। দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম জানান, শান্তিশৃঙ্খলা ও মানুষের জানমালের নিরাপত্তা দিতে পুলিশ সবসময় তৎপর। নিয়মিত অভিযানের অংশ হিসেবে আসামীদ্বয়কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে বলে ওসি জানান।

See also  সাড়ে তিন বছরের শি’শুকে ধ র্ষ ণে র চেষ্টার অভিযোগ

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST