মনিরামপুরে আনসার সদস্যের সাহসিকতায় ইয়াবা ও গাঁজাসহ
২ মাদক কারবারি আটক
মনিরামপুর (যশোর) প্রতিবেদক:
যশোরের মনিরামপুরে আনসার সদস্য রবিউল ইসলামের নেতৃত্বে ৫ পিচ ইয়াবা ও ২’শ গ্রাম গাঁজাসহ ২ জন আটক হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হেলাঞ্চী-কৃষ্ণবাটি এলাকা তাদের হাতেনাতে আটক করা হয়।
জানাযায়, হেলাঞ্চি-কৃষ্ণবাটি এলাকায় নিয়মিত টহলরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কৃষ্ণবাটি গ্রামের আবুল হোসেনের ছেলে মাদক কারবারি আরিফুল (৩৫) ও একই এলাকার সফিয়ার রহমানের ছেলে মাদকসেবি রাজু হোসেন (৩১) কে হাতেনাতে আটক করা হয়। তাদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা ও ৫পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটকের পর তাদের মনিরামপুর থানায় হস্তান্তর করা হয়।
মনিরামপুরথানার অফিসার ইনচার্জ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
নূরুল হক
মণিরামপুর, যশোর।