1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
  2. 6846serious@uberip.com : superadmin :
ধর্ষণ বিরোধী আন্দোলন (ARM)-এর নতুন কেন্দ্রীয় কমিটি গঠন - News Of Bangla TV ধর্ষণ বিরোধী আন্দোলন (ARM)-এর নতুন কেন্দ্রীয় কমিটি গঠন - News Of Bangla TV
October 31, 2026, 5:12 pm

ধর্ষণ বিরোধী আন্দোলন (ARM)-এর নতুন কেন্দ্রীয় কমিটি গঠন

সীমান্ত তালুকদার
  • Update Time : Friday, July 3, 2026
  • 203 Time View

ধর্ষণ বিরোধী আন্দোলন (ARM)-এর নতুন কেন্দ্রীয় কমিটি গঠন, ৬ মাসের কর্মপরিকল্পনা ঘোষণা

 

ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ধর্ষণ বিরোধী আন্দোলন (ARM)-এর আগামী ছয় মাসের জন্য নতুন কেন্দ্রীয় কমিটি অনুমোদন করা হয়েছে।

নবগঠিত কমিটিতে মোহাম্মদ মেফরাজ হোসেন আহ্বায়ক, মো. মেহেদী হাসান সৌরভ সিনিয়র যুগ্ম আহ্বায়ক, রেজাউল করিম সদস্য সচিব, আমেনা আক্তার মুখপাত্র, মো. সামছুদ্দিন (শাকিল) সাংগঠনিক সম্পাদক এবং মুহাম্মদ শাহ্ আলম বাদশা মুখ্য সংগঠকের দায়িত্ব পেয়েছেন।

এছাড়া কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন মো. তানভীর হাওলাদার (যুগ্ম আহ্বায়ক), মো. আসাদুজ্জামান হৃদয় (সিনিয়র যুগ্ম সদস্য সচিব), জান্নাতুল মাফি খাদিজা (সহ-মুখপাত্র) এবং মো. আলামিন হক (দপ্তর সম্পাদক)সহ একঝাঁক নিবেদিতপ্রাণ সদস্য।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন নেতৃত্ব ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের বিরুদ্ধে সামাজিক আন্দোলনকে আরও গতিশীল করতে কাজ করবে। আগামী ছয় মাসে দেশব্যাপী সচেতনতামূলক প্রচারণা, সাংগঠনিক কার্যক্রম এবং গণসম্পৃক্ততা বৃদ্ধির বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে একটি নিরাপদ, মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছে নবগঠিত কমিটি।

See also  কৃষক থেকে উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ঝিকরগাছায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST