1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
পৃথক পৃথক কার্ড প্রদান অসাংবিধানিক ও বৈষম্যমূলক: বাংলাদেশ কংগ্রেস - News Of Bangla TV পৃথক পৃথক কার্ড প্রদান অসাংবিধানিক ও বৈষম্যমূলক: বাংলাদেশ কংগ্রেস - News Of Bangla TV
September 13, 2026, 6:19 pm

পৃথক পৃথক কার্ড প্রদান অসাংবিধানিক ও বৈষম্যমূলক: বাংলাদেশ কংগ্রেস

Reporter Name
  • Update Time : Thursday, June 4, 2026
  • 193 Time View

হেল্থকার্ডসহ নাগরিক সেবাভিত্তিক পৃথক কার্ড প্রদান অসাংবিধানিক ও বৈষম্যমূলক: বাংলাদেশ কংগ্রেস

 

হেল্থকার্ডসহ বিভিন্ন নাগরিক সেবাভিত্তিক পৃথক কার্ড প্রদানের উদ্যোগকে অসাংবিধানিক, বৈষম্যমূলক এবং দুর্নীতির ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেছে বাংলাদেশ কংগ্রেস। দলটির মতে, রাষ্ট্রের নাগরিকদের জন্য স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা, ভাতা, শিক্ষা ও অন্যান্য সরকারি সেবা নিশ্চিত করতে নতুন নতুন কার্ড চালুর পরিবর্তে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ভিত্তিক সমন্বিত ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।

বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট মোঃ ইয়ারুল ইসলাম এক বিবৃতিতে বলেন, “নাগরিক সেবা পাওয়ার অধিকার সবার জন্য সমান। সংবিধান দেশের প্রতিটি নাগরিককে সমান মর্যাদা ও সমান অধিকার প্রদান করেছে। তাই কোনো বিশেষ সেবা গ্রহণের জন্য আলাদা কার্ড চালু করা সংবিধানের সমতার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।”

তিনি বলেন, “জাতীয় পরিচয়পত্র নম্বরের মাধ্যমে ইতোমধ্যে দেশের অধিকাংশ নাগরিকের তথ্য রাষ্ট্রের কাছে সংরক্ষিত রয়েছে। এই তথ্যভাণ্ডারকে কাজে লাগিয়ে স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, ভাতা ও অন্যান্য সরকারি সুবিধা প্রদান করা সম্ভব। সেক্ষেত্রে নতুন করে আলাদা কার্ড তৈরির প্রয়োজনীয়তা নেই।”

অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম আরও বলেন, “একের পর এক নতুন কার্ড চালু করা হলে সাধারণ মানুষকে বিভিন্ন কার্ড সংরক্ষণ ও বহনের ঝামেলায় পড়তে হবে। একই সঙ্গে কার্ড মুদ্রণ, বিতরণ, ডাটাবেইস পরিচালনা এবং প্রশাসনিক ব্যবস্থাপনার নামে বিপুল সরকারি অর্থ ব্যয়ের সুযোগ সৃষ্টি হবে, যা দুর্নীতি ও অনিয়মের ক্ষেত্র তৈরি করতে পারে।”

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “দেশে অতীতে বিভিন্ন প্রকল্পের নামে জনগণের অর্থ অপচয় ও অনিয়মের ঘটনা ঘটেছে। তাই নতুন কার্ডভিত্তিক কর্মসূচি গ্রহণের আগে সরকারের উচিত এর প্রয়োজনীয়তা, ব্যয় এবং জনস্বার্থের বিষয়গুলো গভীরভাবে পর্যালোচনা করা।”

বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব বলেন, “ডিজিটাল বাংলাদেশ ও স্মার্ট সেবাব্যবস্থার যুগে নাগরিকদের জন্য একাধিক কার্ড নয়, বরং একটি সমন্বিত পরিচয়ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। জাতীয় পরিচয়পত্র নম্বরের ভিত্তিতে সব ধরনের সরকারি সেবা নিশ্চিত করা গেলে প্রশাসনিক জটিলতা কমবে, সেবার মান বাড়বে এবং জনগণের ভোগান্তি হ্রাস পাবে।”

See also  চৌগাছায় ৫ বছর ধরে নিজ মেয়েকে ধর্ষণ, অভিযোগে পিতা আটক।

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “নতুন নতুন কার্ড কর্মসূচি গ্রহণের পরিবর্তে বিদ্যমান জাতীয় পরিচয়পত্র ব্যবস্থাকে শক্তিশালী করে সকল নাগরিকের জন্য সমান ও বৈষম্যহীন সেবা নিশ্চিত করতে হবে। রাষ্ট্রের প্রতিটি নাগরিক সমান মর্যাদা ও সমান সুযোগ পাওয়ার অধিকার রাখে।”

বিবৃতিতে বাংলাদেশ কংগ্রেস হেল্থকার্ডসহ যেকোনো সেবাভিত্তিক পৃথক কার্ড প্রদানের পরিবর্তে জাতীয় পরিচয়পত্রভিত্তিক একক নাগরিক সেবা ব্যবস্থা চালুর দাবি জানায়।

 

 

হেল্থকার্ডসহ নাগরিক সেবাভিত্তিক পৃথক কার্ড প্রদান অসাংবিধানিক ও বৈষম্যমূলক: বাংলাদেশ কংগ্রেস

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST