1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
শ্রাবণ স্মৃতিতে মানবিক উদ্যোগ ডায়মন্ড হারবার প্রেস কর্নার, রক্তদান শিবির ও সাংস্কৃতিক অনুষ্ঠান - News Of Bangla TV শ্রাবণ স্মৃতিতে মানবিক উদ্যোগ ডায়মন্ড হারবার প্রেস কর্নার, রক্তদান শিবির ও সাংস্কৃতিক অনুষ্ঠান - News Of Bangla TV
September 11, 2026, 11:49 am

শ্রাবণ স্মৃতিতে মানবিক উদ্যোগ ডায়মন্ড হারবার প্রেস কর্নার, রক্তদান শিবির ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বায়জিদ মন্ডল দক্ষিণ চব্বিশ পরগণা, কোলকাতা
  • Update Time : Sunday, August 9, 2026
  • 86 Time View

শ্রাবণ স্মৃতিতে মানবিক উদ্যোগ ডায়মন্ড হারবার প্রেস কর্নার, রক্তদান শিবির ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার:-বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণবার্ষিকী স্মরণে ডায়মন্ড হারবারে আয়োজিত হল ‘শ্রাবণ স্মৃতি’ অনুষ্ঠান। রবীন্দ্রনাথের স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার পাশাপাশি অনুষ্ঠানের মাধ্যমে সামাজিক ও মানবিক বার্তাও তুলে ধরা হয়। অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল স্বেচ্ছায় রক্তদান শিবির। পাশাপাশি আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রবন্ধ প্রতিযোগিতা এবং আবৃত্তি প্রতিযোগিতা। সমাজের মানুষের মধ্যে রক্তদানের গুরুত্ব ও মানবিকতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।“এক ফোঁটা রক্ত, বাঁচাতে পারে একটি জীবন”—এই বার্তাকে সামনে রেখে রক্তদানে সাধারণ মানুষকে উৎসাহিত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য, সংস্কৃতি ও মানবতাবাদী ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন। একইসঙ্গে সমাজের মানুষের পাশে দাঁড়ানো এবং স্বেচ্ছায় রক্তদানের মতো মহৎ উদ্যোগে আরও বেশি মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। আয়োজক: ডায়মন্ড হারবার প্রেস কর্নার

See also  অভিনেতা রাহুলের স্মরণে- ইস্টবেঙ্গল মাঠে ট্রিবিউট ম্যাচ ২০২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST