1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
দিনাজপুরে ৮০ বোতল মাদকদ্রব্য উদ্ধারসহ ৩ জন গ্রেফতার - News Of Bangla TV দিনাজপুরে ৮০ বোতল মাদকদ্রব্য উদ্ধারসহ ৩ জন গ্রেফতার - News Of Bangla TV
September 15, 2026, 4:03 am

দিনাজপুরে ৮০ বোতল মাদকদ্রব্য উদ্ধারসহ ৩ জন গ্রেফতার

মশিউর রহমান
  • Update Time : Friday, August 7, 2026
  • 75 Time View

দিনাজপুর জেলা গোয়েন্দা শাখার অভিযানে ৮০ বোতল মাদকদ্রব্য উদ্ধারসহ ৩ জন গ্রেফতার

মোঃ আশরাফুল ইসলাম
স্টাফ রিপোর্টার

দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ আনোয়ার হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ ডিবি দিনাজপুর মুহাম্মদ আলমগীর পিপিএম এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ইং ০৬/০৮/২০২৬ খ্রিঃ রাত্র ২১.২০ ঘটিকার সময় ঘটনাস্থল দিনাজপুর জেলার বিরল থানাধীন ০২ নং ফারাক্কাবাধ ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডস্থ কাঞ্চন ফিলিং স্টেশনের বিপরীত পার্শ্বে আরশী ম্যানসন এর সামনে অভিযান পরিচালনাকালে ধৃত ১ নং আসামী মোঃ দেলোয়ার হোসেন (৪২), পিতা-মশির উদ্দিন, মাতা-মর্জিনা বেগম, সাং-শিরাইল বরচুনা, থানা-পীরগঞ্জ, জেলা-ঠাকুরগাঁও এর দেহ এবং তাহার ব্যাবহৃত ডিসকোভার ১০০ সিসি মোটরসাইকেল তল্লাশী করে মোটরসাইকেলের পিছনে ক্যারিয়ারে বাধা একটি সাদা বাজারের ব্যাগের ভিতর ১৬ (ষোল) বোতল কথিত মাদকদ্রব্য ESkuf এবং ধৃত ০২ নং আসামী মোঃ ফরহাদুল ইসলাম (৩৩), পিতা-মোঃ একিন উদ্দিন, মাতা-মোছাঃ ফরিদা বেগম, এর দেহ এবং তাহার ব্যাবহৃত টিভিএস স্ট্রাইকার ১২৫ সিসি মোটরসাইকেল তল্লাশী করে মোটরসাইকেলের সামনের বামপাশের হ্যান্ডেল বারে লাগানো একটি সাদা বাজারের ব্যাগের ভিতর থেকে মোট ২৩ (তেইশ) বোতল কথিত মাদকদ্রব্য PHENSIBILL উদ্ধার পূর্বক গ্রেফতার করা হয় ও মাদক পরিবহণের কাজে ব্যবহৃত মোটরসাইকেল ২টি জব্দ করা হয়। পরবর্তীতে ধৃত আসামী ফরহাদুলের মোটর সাইকেলের পিছনে বসা ধৃত ৩ নং আসামী মোঃ নুর জামান (৩৮), পিতা-মৃত কবির উদ্দিন, মাতা-মোছাঃ নুরবানু, উভয়ের সাং-তেগড়া মহেষপুর (ভগিরথপুর), থানা-বিরল, জেলা-দিনাজপুর এর দেহ তল্লাশি করে তার ডান হাতে থাকা একটি সাদা বাজারের ব্যাগের ভিতর মোট ৪১ (একচল্লিশ) বোতল কথিত মাদকদ্রব্য WINCEREX উদ্ধার পূর্বক গ্রেফতার করা হয়। ধৃত আসামীগন একে অপরের সহযোগীতায় পরস্পর যোগসাজশে অবৈধ মাদকদ্রব্য গুলো ক্রয়-বিক্রয়ের জন্য নিজ নিজ দখলে রেখেছিল মর্মে স্বীকার করে। এবং ধৃত আসামীদের বিরুদ্ধে বিরল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

See also  ৩ অস্ত্র সহ ৫ ডাকাত আটক হলেও মুল হোতা অ ধরা

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST