1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
মনিরামপুরে আনসার সদস্যের সাহসিকতায় ইয়াবা ও গাঁজাসহ ২ মাদক কারবারি আটক - News Of Bangla TV মনিরামপুরে আনসার সদস্যের সাহসিকতায় ইয়াবা ও গাঁজাসহ ২ মাদক কারবারি আটক - News Of Bangla TV
September 20, 2026, 9:01 am

মনিরামপুরে আনসার সদস্যের সাহসিকতায় ইয়াবা ও গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

Reporter Name
  • Update Time : Saturday, September 19, 2026
  • 22 Time View

মনিরামপুরে আনসার সদস্যের সাহসিকতায় ইয়াবা ও গাঁজাসহ
২ মাদক কারবারি আটক
মনিরামপুর (যশোর) প্রতিবেদক:
যশোরের মনিরামপুরে আনসার সদস্য রবিউল ইসলামের নেতৃত্বে ৫ পিচ ইয়াবা ও ২’শ গ্রাম গাঁজাসহ ২ জন আটক হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হেলাঞ্চী-কৃষ্ণবাটি এলাকা তাদের হাতেনাতে আটক করা হয়।
জানাযায়, হেলাঞ্চি-কৃষ্ণবাটি এলাকায় নিয়মিত টহলরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কৃষ্ণবাটি গ্রামের আবুল হোসেনের ছেলে মাদক কারবারি আরিফুল (৩৫) ও একই এলাকার সফিয়ার রহমানের ছেলে মাদকসেবি রাজু হোসেন (৩১) কে হাতেনাতে আটক করা হয়। তাদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা ও ৫পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটকের পর তাদের মনিরামপুর থানায় হস্তান্তর করা হয়।
মনিরামপুরথানার অফিসার ইনচার্জ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

নূরুল হক
মণিরামপুর, যশোর।

See also  গোবিন্দগঞ্জে র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST