ফুলবাড়ীতে ছানি পড়া রোগীদের জন্য বিনামূল্যে চক্ষু শিবির
মোঃ আশরাফুল ইসলাম
স্টাফ রিপোর্টার
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ৬ নং দৌলতপুর ইউনিয়নে ছানি পড়া রোগীদের জন্য বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সকাল ১০ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দৌলতপুর ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ে এ চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।
“ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান ফ্রি চক্ষু শিবির” শীর্ষক এ আয়োজনে চোখে ছানি পড়া রোগীদের বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়। পাশাপাশি বিনামূল্যে অপারেশন করা রোগীদের যাতায়াত, থাকা ও খাওয়া ব্যবস্থা রাখা হয়েছে। এলাকার চোখের নানা সমস্যা নিয়ে ২৫ অক্টোবর সকাল ৯ টা থেকে চক্ষু শিবিরে উপস্থিত হোন শতাধিক রোগী।
বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠানটি ফুলবাড়ী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নাজমুল হক নাজিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহবায়ক ও ( সাবেক) উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ খুরশিদ আলম মতি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুল মজিদ মন্ডল সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
চক্ষু শিবিরটি সার্বিকভাবে সহযোগিতা করছেন দৌলতপুর ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক উপজেলা বিএনপির সদস্য মোঃ আবু কাওসার হেলাল। তিনি এবার ৬ নং দৌলতপুর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন বলে জানিয়েছেন। শিবিরটির পরিচালনায় রয়েছে দীপ আই কেয়ার ফাউন্ডেশন চক্ষু হাসপাতাল, দর্শনা, রংপুর।
আয়োজকেরা ছানি পড়া রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও অপারেশনের এই সুযোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন। আলোচনা শেষে প্রধান অতিথি মোঃ খুরশিদ আলম মতি ও অনুষ্ঠানের সভাপতি মোঃ নাজমুল হক নাজিম চিকিৎসা নিয়ে কর্মসূচির উদ্বোধন করেন